চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, যুদ্ধ স্থগিত: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:33 পূর্বাহ্ন 12, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে অন্যান্য ব্যক্তি উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই কারণে তিনি ইরানের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করেছেন। ট্রাম্পের ভাষ্য, চুক্তির খসড়া অনুমোদিত হয়েছে এবং স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে।

আজ ১২ জুন শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য সমঝোতার আলোচনা একদিকে সংঘাত প্রশমনের আশা তৈরি করলেও, অন্যদিকে সামরিক পাল্টাপাল্টি হামলা ও হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা পুরো মধ্যপ্রাচ্যকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।

এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র খুব কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। তিনি ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপসহ বিভিন্ন জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকিও দিয়েছিলেন।

তবে তেহরান থেকে পাওয়া তথ্য ভিন্ন চিত্রও তুলে ধরছে। সেখানে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) নিয়ে প্রস্তাব দেশটির শীর্ষ নেতৃত্বের বিবেচনায় রয়েছে। যদিও চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি, তবে এই বিষয়ে এখনই নির্দিষ্ট সময়সীমা নিয়ে মন্তব্য করা সম্ভব নয় বলে জানান তিনি।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে ইরানের সামরিক পদক্ষেপ। বৃহস্পতিবার ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের টানা দ্বিতীয় দিনের হামলার জবাবে তারা বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। একই সঙ্গে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণাও দেয় আইআরজিসি।

অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলাও অব্যাহত রয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৭১১ জন নিহত এবং ১১ হাজার ৪৮৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবারও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক বোমাবর্ষণ অব্যাহত ছিল।

Tags: ইরানডোনাল্ড ট্রাম্প
Previous Post

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

Next Post

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

Next Post
তেলের দাম কমার কারণে বিশ্ববাজারে অর্থনৈতিক প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

শ্রমরত শিশুদের ছবি, নির্মাণ কাজের জন্য ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT