চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারের বিশ্বকাপ: মেসি ও এমবাপের মহাদ্বৈরথ

জাহিদ রহমান by জাহিদ রহমান
3:43 অপরাহ্ন 01, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপের ফুটবল ম্যাচে মেসি ও এমবাপের উল্লাস, দর্শকদের মাঝে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের দ্বিতীয় পর্বে এখন পর্যন্ত অঘটন একটাই ঘটেছে। প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটে হেরে বিদায় নিতে হয়েছে শক্তিশালী জার্মানিকে। কেউ স্বপ্নেও ভাবেনি এমন হবে। জার্মানি তো ভাবেইনি। কিন্তু প্যারাগুয়ে বড় এক আপসেটের জন্ম দেয়। বাদ বাকি ফলাফল যা হবার তাই হয়েছে। ব্রাজিল, স্বাগতিক কানাডা, নরওয়ে, ফ্রান্স, মেক্সিকোর সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

নরওয়ে ২-১ গোলে আইভরি কোস্ট, ফ্রান্স ৩-০ গোলে সুইডেন এবং মেক্সিকো ২-০ গোলে ইকুয়েডরের বিপক্ষে জিতে শেষ ষোলোতে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে।

দ্বতীয় রাউন্ডে টপফেভারিট দলগুলোর মধ্যে ইংল্যান্ড, স্পেন, আর্জেন্টিনা, পর্তুগাল কী ফলাফল করে সেটা এখন দেখার বিষয়। তবে মরক্কোর কাছে পেনাল্টি শুটে হেরে নেদারল্যান্ডস বিদায় নেওয়া ফুটবলের শুদ্ধ সমর্থকেরা দুঃখ পেয়েছেন। এটি সত্য, দ্বিতীয় পর্বেই মরক্কো এবং নেদারল্যান্ডস দেখা বা মুখোমুখি হওয়ার কারণে যেকোনো একটি দেশের বিদায় ছিল অনিবার্য। সেটাই হয়েছে। নেদারল্যান্ডস বিদায় নেওয়াতে পুরো দলই হতাশা প্রকাশ করেছে। অধিনায়ক ভার্জিল ফন ডাইক বলেছেন, ‘এভাবে একটি টুর্নামেন্ট শেষ করা খুবই কষ্টের।’ তাইতো, নেদারল্যান্ডসের আরও অনেককিছু দেওয়ার ছিল। কিন্তু দ্রুতই ছন্দপতনে তাদের হৃদয় না ভেঙে পারেনি।

এখন পর্যন্ত যতগুলো খেলা হয়েছে তাতে করে ফ্রান্সের ফুটবল শক্তিমত্তা আরো বেশি দৃশ্যায়িত হচ্ছে। রাউন্ড অব থার্টিটুতে ফ্রান্সের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে সুইডেন দাঁড়াতেই পারেনি। ফ্রান্সের অধিনায়ক কাইলিয়ান এমবাপে এদিনও জোড়া গোল করে নিজের অদম্য সক্ষমতা তুলে ধরেছেন। এই বিশ্বকাপে এমবাপের মোট গোল এখন ৬। গত বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিকসহ মোট ৮টি গোল করেছিলেন। তবে এবার তিনি আরও দুর্ধর্ষ, আরও বেপরোয়া, ক্ষ্যাপাটে এক নায়ক। ফ্রান্স এবার চ্যাম্পিয়ন হলে এমবাপের গোল সংখ্যা সর্বকালের রেকর্ড ভেঙে ফেলতে পারে। সেই ধরনের ইঙ্গিত কিন্তু স্পষ্ট। ফাইনাল বাদ দিলে সামনে আরও তিন ম্যাচ। এই তিন ম্যাচে এমবাপে আরও অগ্নিমূর্তি ধারণ করতে পারেন। এমবাপেকে নিয়ে এখন অনেক ধরনের অনুমান করা সম্ভব। সে কথাই বলছিলেন সাবেক তারকা ফুটবলার জাকির হোসেন। মিডফিল্ডার জাকির ঢাকার মাঠে খেলেছেন পুরো নব্বই দশকজুড়ে। আবাহনীতে খেলেছেন লম্বা সময়। জাতীয় দলের হয়েও খেলেছেন প্রায় এক দশক। ২০০৩ সালে ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।

জাকির বললেন, ‘ফ্রান্সের এমবাপে স্পিডস্টার। এক বিধ্বংসী ফুটবলার। এত গতিসম্পন্ন ফুটবলার বিরল। একটা দুইটা ম্যাচ নয়, প্রতিটি ম্যাচেই তার গতি দৃশ্যায়িত হয়। গোলে যে শট নেয়, সেখানেও অফুরন্ত গতি। চোখের পলকে তাই গোলকিপারকে চমকে দিয়ে বল জালে প্রবেশ করে।’

জাকির আরও বললেন, ‘গোলকিপারকে টালমাতাল করে দেওয়ার মতো একটা স্ট্রাইকার। সে ডি-বক্সের সামনে ঢুকলেই গোলকিপাররাও নানান সংশয়ে থাকে।’ জাকির মনে করেন এবারের বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স গেলে এমবাপের করা গোল সব রেকর্ড ভেঙে ফেলবে।

পারিবারিক শত ব্যস্ততার মাঝেও বিশ্বেকাপের ম্যাচ দেখতে ভুল করছেন না দেশের সাবেক এই ফুটবলার। জাকিরের প্রিয় দল ব্রাজিল। খেলোয়াড়ি জীবনে বেশি ভালোবাসতেন আবার জিদানকে। এবারের বিশ্বকাপে জাকির ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনাকে টপফেভারিট মনে করেন। তার মতে, এই তিন দলের যেকোনো একটি দেশ চ্যাম্পিয়ন হবে। এর বাইরে নতুন কারো চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই।

আর্জেন্টিনাকেও তিনি বেশ এগিয়ে রাখছেন। তবে এখন পর্যন্ত খেলা দেখে তার মনে হয়েছে আর্জেন্টিনার লিওনেল মেসি এক পৃথক সত্তা। তার নেতৃত্ব, খেলা একেবারেই আলাদা। বিশ্ববাসীকে তিনি আরও চমকে দিতে পারেন। ‘প্রতি ম্যাচেই মেসিকে নতুন রূপে দেখা যাচ্ছে’ জাকিরের মন্তব্য। সবশেষে তিনি বললেন, ‘এবারেও মনে হচ্ছে এই বিশ্বকাপে মেসি ও এমবাপের দ্বৈরথ। না, আর কেই বোধ হয় না, নেইও।’

বিশ্বকাপে এখন পর্যন্ত মেসির মোট গোল ১৯। সবার উপরে আছেন। এমবাপের মোট গোল ১৮। ধারণা করা হচ্ছে হয়ত সহসাই মেসিকে টপকে যাবেন এমবাপে। অবশ্য সামনের ম্যাচগুলোতেই সবকিছু পরিষ্কার হয়ে উঠবে।

Tags: এমবাপেজাহিদ রহমানটাচ লাইনফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিওনেল মেসিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

জুনেই সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রায় নতুন রেকর্ড

Next Post

চ্যানেল আই সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন সেই মুগ্ধ এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট

Next Post
নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন মুগ্ধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন সেই মুগ্ধ এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট

বিবিসির বিজনেস গালা নাইটের অনুষ্ঠানে তিনজন অতিথি পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় বিবিসিসির বিজনেস গালা নাইট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT