চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন সেই মুগ্ধ এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 01, জুলাই 2026
in বিনোদন
A A
নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন মুগ্ধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১০ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়ে গায়ক হিসেবে একসময় পরিচিতি পেয়েছিলেন মির্জা তানজিম শরীফ মুগ্ধ। গান দিয়ে দর্শকদের মুগ্ধ করা সেই মুগ্ধ এবার ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।

মেধাতালিকায় দেশের প্রথম ৫০ জনের মধ্যে স্থান করে নিয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশ পেয়েছেন এই প্রতিভাবান তরুণ।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পোস্টে সুখবরটি জানান মুগ্ধ। লেখেন, ‘আলহামদুলিল্লাহ। ৪৭তম বিসিএস। প্রশাসন ক্যাডার। মেধাক্রমে দেশের প্রথম ৫০-এ স্থান করে নিয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্তির সুসংবাদ জানাই সবাইকে।’

একই পোস্টে এই অর্জনের পেছনের দীর্ঘ পথচলার কথাও উল্লেখ করেন মুগ্ধ। ২০১৯ সাল থেকে ব্রাক বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত মুগ্ধ লেখেন, ‘শত দায়িত্বের চাপ, সহস্র সংশয়, দোটানা। তারপরও অজস্র প্রশ্নোত্তরের খোঁজে ৪৭, সমুদ্র পাড়ি দেওয়া বান্দার শ্রমের প্রতিদান যিনি দিয়েছেন, সেই মহান রাব্বুল আলামিনের দরবারে লাখোকোটি শুকরিয়া।’

মুগ্ধ জানান, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় আমাকে যে আত্মতৃপ্তি দিয়েছে, বিসিএসের এই সাফল্যের আনন্দের মধ্যেও সেই অনুভূতির মূল্য কমে যায়নি।’

মুগ্ধর সাফল্যের গল্প অবশ্য আজকের নয়। স্কুলজীবন থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধাবী। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেন। ময়মনসিংহ জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিকে জিপিএ–৫ পান। পরে বুয়েট থেকে প্রকৌশল শিক্ষায়ও কৃতিত্বের স্বাক্ষর রাখেন। গানের পাশাপাশি গণিতেও সমান উজ্জ্বল ছিলেন মুগ্ধ।

২০১২ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত ৫৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ‘অনারেবল মেনশন’ অর্জন করেন। জাতীয় গণিত অলিম্পিয়াডে ছয়বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও রয়েছে তার ঝুলিতে।

২০১০ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সারা দেশে পরিচিতি পান তিনি। তবে শুধু সংগীত নয়, উপস্থিত বক্তৃতা, রচনা, চিত্রাঙ্কন, বিজ্ঞান অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডসহ বিভিন্ন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে পুরস্কার জিতেছেন। বুয়েটে ভর্তি হওয়ার আগেই তার ঝুলিতে ছিল ২৯টি জাতীয় পুরস্কার। খেলাধুলাতেও ছিলেন সফল; ২০০৮ সালে আন্তস্কুল টেবিল টেনিস ও বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।

ময়মনসিংহের চড়পাড়ায় জন্ম নেওয়া মুগ্ধর বাবা ইসকান্দর মির্জা কলেজ শিক্ষক এবং মা তাহমিনা বেগম স্বাস্থ্য পরিদর্শক। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। তার যমজ এক ভাইও রয়েছে। গান, গণিত, পড়াশোনা কিংবা নেতৃত্ব—প্রতিটি ক্ষেত্রেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন মির্জা তানজিম শরীফ মুগ্ধ।

চ্যানেল আই সেরাকণ্ঠের মঞ্চ থেকে শুরু হওয়া তার আলোচিত পথচলা এবার প্রশাসন ক্যাডারে। নতুন দায়িত্বে সততা ও দায়িত্বশীলতার অঙ্গীকার নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

Tags: গানচ্যানেল আই সেরাকণ্ঠলিড বিনোদনসংগীতসেরাকণ্ঠ
Previous Post

এবারের বিশ্বকাপ: মেসি ও এমবাপের মহাদ্বৈরথ

Next Post

কানাডায় বিবিসিসির বিজনেস গালা নাইট

Next Post
বিবিসির বিজনেস গালা নাইটের অনুষ্ঠানে তিনজন অতিথি পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় বিবিসিসির বিজনেস গালা নাইট

শিশু রোগীর চিকিৎসা নিচ্ছেন মা, হাসপাতালে চিকিৎসা কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও ১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আক্রান্ত ১১১৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT