চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার চটেছেন, প্রতিবাদ করেছেন, উপায় খুঁজে পাননি, ফেডারেশনও চুপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:10 অপরাহ্ন 18, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ব্রাজিলের জার্সিতে মাঠে, বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার রাতে বিশ্বকাপের দল দেবে ব্রাজিল, জায়গা পাওয়া নিয়ে সংশয়ে নেইমার। গত রাতে নিজেকে ফের প্রমাণের সুযোগ পেয়ে হাতছাড়া হয়েছে সেলেসাওদের সর্বোচ্চ গোলদাতার। সময়ের আগে নেইমারকে মাঠ ছাড়তে হয়েছে, যা ছিল রেফারির ভুলের কারণে। সেটা নিয়ে চটেছেন, প্রতিবাদ করেছেন, কিন্তু লাভ হয়নি। দেশটির ফুটবল ফেডারেশনও রেফারির ভুলের বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি।

রোববার রাতে ব্রাজিলের ঘরোয়া লিগে করিতিবার কাছে ৩-০ গোলে হেরেছে নেইমারের সান্তোস। ম্যাচের ৬৫তম মিনিটে একজন চিকিৎসক নেইমারের ডান পায়ের কাফে স্প্রে করছিলেন, তখন রেফারি তাকে সাইডলাইনে যেতে বলেন। কয়েক সেকেন্ডের মধ্যে চতুর্থ রেফারি বদলি খেলোয়াড়ের বোর্ড তুলে ধরেন, যেখানে লেখা ছিল ১০ নম্বর জার্সিধারী নেইমার মাঠ ছাড়ছেন এবং পরিবর্তে রবিনহো জুনিয়র মাঠে নামছেন, যিনি সঙ্গে সঙ্গেই মাঠে প্রবেশ করেন।

সান্তোসের কোচ কুকা এবং নেইমার চতুর্থ রেফারিকে জানান, সিদ্ধান্তটি ভুল। বদলি হিসেবে ৩১ নম্বর জার্সিধারী ডিফেন্ডার গঞ্জালো এসকোবারকে বসানোর কথা জানানো হয়েছে ডাগআউট থেকে।

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে আগে তারকা স্ট্রাইকারের জন্য এটি ছিল নিজেকে ফিট প্রমাণের শেষ সুযোগ। সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়ে দিয়েছেন, তারকা কিংবা খ্যাতি দেখবেন না, বিশ্বকাপের দলে চান শতভাগ ফিট খেলোয়াড়।

বিশ্বকাপের দলে ডাক পাওয়া গৌরবের। ব্রাজিলের ক্ষেত্রে নেইমারের জন্য সুযোগ না পায় হবে কষ্টদায়ক। এটা তার শেষ বিশ্বকাপ হতে পারে। নিজেকে দলে দেখার জন্য সবটুক দিয়ে চেষ্টা করেছেন। শেষদিনে এসে রেফারির একটি ভুলের মাশুল গুনতে হল তাকে। পরে অবশ্য জানিয়ে দিয়েছেন, সম্পূর্ণটা দেয়ার পরও দলে ডাক পাওয়া না পাওয়া পুরোপুরি কোচ আনচেলত্তির হাতে।

ম্যাচ শেষে রেফারির ভুল সিদ্ধান্ত নিয়ে নেইমার বলছেন, ‘জানতাম রবিনহো মাঠে নামছে, কিন্তু সেদিকে খেয়ালই রাখিনি। জানতাম না যে আমাকে বদলি করা হয়েছে। বোর্ড দেখিনি। এটা কর্মকর্তাদের, বিশেষ করে যিনি বোর্ডে নম্বর বসান, তার একটি গুরুতর ভুল ছিল।’

‘এটা নিঃসন্দেহে চতুর্থ রেফারির একটি ভুল। কিন্তু আমাদের হারের কারণ এটা ছিল না, এর উপর দোষ চাপানোটা অনুচিত হবে।’

গতরাতে নিজেকে সম্পূর্ণ প্রমাণ করতে না পারায় বেশ চটেছেনও নেইমার। প্রতিবাদ করায় তাকে হলুদ কার্ড দেখতে হয়েছে। পরে তার বদলির অনুরোধপত্রটি নিয়ে মাঠে সম্প্রচার ক্যামেরায় দেখান। দেখা যায় ১০ নম্বরের পরিবর্তে এসকোবারের ৩১ নম্বর লেখা ছিল। এমন গুরুতর ভুলের বিষয়টি নিয়ে ব্রাজিলের ফেডারেশন আনুষ্ঠানিক কিছু জানাতে সময় নিচ্ছে, সেটি নিয়েও বিরক্ত নেইমারের দল।

Tags: নেইমারফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিলরেফারিলিড স্পোর্টসসান্তোস
Previous Post

২০২৬-২৭ অর্থবছরে এডিপির আকার ৩ লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

Next Post

ঈদ উপলক্ষে ১৩ দিন দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা

Next Post

ঈদ উপলক্ষে ১৩ দিন দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা

উত্তর আমেরিকায় সাড়ে চার লাখ ডলারে থামলো ‘বনলতা এক্সপ্রেস’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT