চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তর আমেরিকায় সাড়ে চার লাখ ডলারে থামলো ‘বনলতা এক্সপ্রেস’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 18, মে 2026
in বিনোদন
A A

অবশেষে কানাডা ও আমেরিকায় থামলো ‘বনলতা এক্সপ্রেস’-এর সর্বজয়ী যাত্রা। এর আগে মুক্তি পাওয়া ‘হাওয়া’ সিনেমার ৩,৫৮,০০০ ডলারের রেকর্ড ভেঙে দেশের বাইরে থেকে সবচেয়ে বেশী আয় করা বাংলাদেশী সিনেমার রেকর্ড করে সিনেমাটি।

আর থামার আগে আরো একটি ঐতিহাসিক রেকর্ড করল ছবিটি। হলিউড ডমেস্টিক বক্স অফিসে চার লাখ ডলারের পর সাড়ে ৪ লাখ ডলারের ক্লাবের প্রথম সদস্যও হয়ে গেল ‘বনলতা এক্সপ্রেস’।

এই তথ্য জানিয়েছেন সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। তিনি বলেন, কানাডা ও আমেরিকায় ফুল থিয়েট্রিক্যাল রান শেষে ‘বনলতা এক্সপ্রেস’-এর লাইফটাইম গ্রস ৪৫০,৩৭৬ ডলার এসেছে ৬০টি থিয়েটার থেকে।এর মাঝে কানাডায় ১০টি থিয়েটার থেকে আয় ২,০১,৩১২ কানাডিয়ান ডলার। আমেরিকায় ২,৪৯,০৬৪ ইউএস ডলার এসেছে
৫০টি থিয়েটার থেকে।

‘বনলতা এক্সপ্রেস’-এর আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো জানায়, যেসব City/DMA টপ পারফর্মার ছিল সিনেমাটি তা হলো:

টরন্টো, ক্যানাডা – ১১৬,৬৪০ ডলার (২টি থিয়েটার), নিউ ইয়র্ক সিটি, আমেরিকা – ৬৭,৫৬১ ডলার (৩টি থিয়েটার), ডালাস, আমেরিকা – ২৪,৩৬৪ ডলার (৪টি থিয়েটার) ডিসি-ম্যারিল্যান্ড-ভার্জিনিয়া, আমেরিকা – ২৩,৮৫৬ ডলার (৩টি থিয়েটার), ভ্যানকুভার, কানাডা – ১৫,৯৩২ ডলার (১টি থিয়েটার), ক্যালগেরি, কানাডা – ১৫,৩৮৭ ডলার (১টি থিয়েটার) হিউস্টন, আমেরিকা – ১২,১৯০ ডলার (২টি থিয়েটার) অটোয়া, কানাডা – ১১,৯২২ ডলার (১টি থিয়েটার) সান ফ্রানসিস্কো বে এরিয়া, আমেরিকা – ১১,৭২৩ ডলার (১টি থিয়েটার), মন্ট্রিয়াল, কানাডা – ১১,২০৫ ডলার (১টি থিয়েটার)।

স্পেশাল শাউটআউট টু: টরন্টোর ‘সিনেপ্লেক্স এগলিন্টন টাউন সেন্টার’ যেখানে ১০ বছর আগে বাংলাদেশের চলচ্চিত্রের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিল। এ থিয়েটার একাই গ্রস করেছে ৯২,৩৩১ ডলার।

স্বপ্ন স্কেয়ারক্রো বলছে, এটি একটি সর্বকালের সেরা রেকর্ড। এর আগে কোন বাংলাদেশি ছবি উত্তর অ্যামেরিকার কোন একটি থিয়েটারে সবচেয়ে বেশি গ্রস করার রেকর্ড ছিল ‘প্রিয়তমা’র ৭৩,০০০ ডলার, জ্যামাইকা মাল্টিপ্লেক্স, নিউ ইয়র্ক-এ।

তানিম নূরের পরিচালনায় তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ, শ্যামল মাওলা, আরেফিন জিলানী, লাবন্য চৌধুরী, মাশাসহ অনেকেই।

প্রযোজনায় বুড়িগঙ্গা টকিজ। সহপ্রযোজনায় হইচই প্রডাকশন। ছবির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো। সহযোগী ইউকে পরিবেশক রেভেরলি ফিল্মস। আগামী ২৪ মে থেকে ‘বনলতা এক্সপ্রেস’ ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে স্ট্রিমিং হতে যাচ্ছে।

Tags: বনলতা এক্সপ্রেসলিড বিনোদনস্বপ্ন স্কেয়ারক্রো
Previous Post

ঈদ উপলক্ষে ১৩ দিন দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা

Next Post

আসিফ আকবরের কন্ঠে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ portal এর জন্য ছবি, তিনজন ব্যক্তি প্রকৃতির মাঝে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসিফ আকবরের কন্ঠে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’

মাদারীপুরে মরদেহ উদ্ধার ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে বাবা-মা ও সন্তানের মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT