চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:17 অপরাহ্ন 14, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ফিফা বিশ্বকাপের ট্রফি নিয়ে ব্রাজিলের কোচের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম লঙ্ঘন করেছেন। এমন অভিযোগ এনে সুইজারল্যান্ডের এ নাগরিকের বিরুদ্ধে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে একটি অভিযোগপত্র জমা দেয়া হয়েছে। অভিযোগ করেছে মানবাধিকার বিষয়ক অলাভজনক সংস্থা ‘ফেয়ারস্কোয়ার’।

মানবাধিকার বিষয়ক সংস্থা ‘ফেয়ারস্কোয়ার’ জানিয়েছে, ২০২০ সালে আইওসি’র সদস্য হওয়া ইনফান্তিনো বারবার অলিম্পিক সনদ ও আইওসি’র আচরণবিধি লঙ্ঘন করেছেন। সর্বশেষ ফোলারিন বালোগানের লাল কার্ড সংক্রান্ত বিষয়টি পরিচালনার ক্ষেত্রেও এমন ঘটেছে।

ফিফার শৃঙ্খলা কমিটি লাল কার্ড পাওয়ার পরও মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করে। ফলে বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে তার খেলা নিশ্চিত হয়। ট্রাম্পের কাছ থেকে ইনফান্তিনোর কাছে একটি ফোন কল যাওয়ার পর এই সিদ্ধান্ত আসে। যদিও ইনফান্তিনো জোর দিয়ে বলেছেন, ফিফার কমিটিগুলো সম্পূর্ণ স্বাধীন। নিষেধাজ্ঞাটি কেন স্থগিত করা হয়েছিল সে বিষয়ে ফিফা কোন ব্যাখ্যা দেয়নি।

ফেয়ারস্কোয়ার বিবৃতিতে বলেছে, ‘জিয়ান্নি ইনফান্তিনো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি তার রাজনৈতিক সমর্থন প্রকাশ করে অলিম্পিক কমিটির রাজনৈতিক নিরপেক্ষতার নিয়মগুলো বারবার লঙ্ঘন করেছেন। অভিযোগে বিস্তারিত যেমন উল্লেখ করা হয়েছে তাতে প্রমাণ পাওয়া যায় যে, ইনফান্তিনো মার্কিন প্রেসিডেন্টের প্রতি তার বক্তব্য বা অন্যান্য স্পষ্ট সমর্থনের মাধ্যমে রাজনৈতিক নিরপেক্ষতা সংক্রান্ত আইওসি’র নিয়মাবলি অন্তত পাঁচবার স্পষ্টভাবে লঙ্ঘন করেছেন।’

‘আমরা আরও দুটি গুরুতর নিয়ম লঙ্ঘনের প্রাথমিক প্রমাণ জমা দিয়েছি যা আইওসি কে তদন্ত করে দেখার জন্য অনুরোধ করছি। এরমধ্যে প্রথমটি হল, ২০২৬ সালের ছেলেদের বিশ্বকাপ চলাকালীন ফিফার মাঠের শৃঙ্খলাবিষয়ক নিয়মাবলি এড়াতে বা বাইপাস করতে প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক চাপের কাছে সম্ভবত নতি স্বীকার করা।’

‘দ্বিতীয়টি হল- ২০২৬ সালের ছেলেদের বিশ্বকাপের জন্য ইনফান্তিনো কর্তৃক ফিফার একটি ফ্যান সাইটের প্রচারণা চালানো, যা মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোর দ্বারা পরিচালিত একটি ডেটা সংগ্রহ অভিযানের অংশ বলে মনে হচ্ছে।’

ডিসেম্বরে ফেয়ারস্কোয়ার ফিফার এথিক্স কমিটির কাছে অনুরূপ একটি অভিযোগ জানিয়েছিল। জানায়, তাদের অভিযোগটি যে গৃহীত হয়েছে তার স্বীকৃতি তারা পেয়েছে, কিন্তু এরপর আর কোন তথ্য পায়নি।

Tags: আইওসিইউএসএইনফান্তিনোট্রাম্পফিফাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

Next Post

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

Next Post
স্প্যানিশ ফুটবল দলের খেলোয়াড় 19 নম্বর জার্সিতে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

একটি বাংলাদেশি পরিবার একসাথে হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT