চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফিফা দ্য বেস্ট’ এর সেরা তিনে মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:17 অপরাহ্ন 14, ডিসেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ফুটবল খেলছেন, ফিফা দ্য বেস্টের সেরা তিনে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপ জয়ের পর ২০২২ সালের ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড জিতেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির ২০২৩ সালের বর্ষসেরার তালিকায় সেরা তিনে জায়গা করে নিয়েছেন বিশ্বজয়ী মহাতারকা। সেরা তিনে মেসির অন্য দুই প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের কাইলিয়ান এমবাপে ও নরওয়ের আর্লিং হালান্ড।

বৃহস্পতিবার ‘ফিফা দ্য বেস্ট ২০২৩’ এর ছেলেদের ক্যাটাগরিতে সেরা তিন মনোনীত খেলোয়াড়ের নাম জানিয়েছে ফিফা। আগামী ১৫ জানুয়ারি লন্ডনে বর্ষসেরার নাম জানাবে ফিফা। বর্ষসেরা নির্বাচনে ছেলেদের ক্ষেত্রে ১৯ ডিসেম্বর ২০২২ থেকে ২০ আগস্ট ২০২৩ পর্যন্ত সময়কাল বিবেচনা নেয়া হয়েছে।

এর আগে নির্ধারিত সময়ের পারফরম্যান্স বিবেচনায় প্রথমে ১২ জনের তালিকা তৈরি করেছিল বিশেষজ্ঞদের একটি প্যানেল। সে তালিকায় অবশ্য় জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের। ১২ জনের তালিকায় ছিলেন আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজে, ক্রোয়েশিয়ার মার্সেলো ব্রজোভিচ, বেলজিয়ামের কেভিন ডি ব্রুইন, জার্মানির ইলকায় গুন্দোয়ান, নরওয়ের আর্লিং হলান্ড, স্পেনের রদ্রি, জর্জিয়ার খাভিশা কাভারস্খেলিয়া, ফ্রান্সের কাইয়ান এমবাপ্পে, আর্জেন্টিনার লিওনেল মেসি, নাইজেরিয়ার ভিক্টর ওসিমেন, ইংল্যান্ডের ডেকলান রাইস ও পর্তুগালের বের্নার্দো সিলভা।

#TheBest FIFA Men’s Player Finalists! 🏆🤩

🇳🇴 Erling Haaland
🇫🇷 Kylian Mbappe
🇦🇷 Lionel Messi

Learn more about the final three. 👀🧵

— FIFA World Cup (@FIFAWorldCup) December 14, 2023

এই ১২ জনের তালিকা থেকে থেকে ফিফার সদস্য দেশগুলোর ছেলেদের দলের কোচ, অধিনায়ক, মনোনীত সাংবাদিক এবং অনলাইনে ভক্তদের ভোটে সেরা তিনজনের নাম উঠে এসেছে।

ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্যাটাগরিতে বর্ষসেরার জন্য মনোনীত সেরা তিনের নামও জানিয়েছে ফিফা। তালিকায় আছেন স্পেন ও বার্সেলোনার আইতানা বোনমাতি, কলম্বিয়া ও রিয়াল মাদ্রিদের লিন্দা কাইসেদো এবং স্পেন ও পাচুকার ফরোয়ার্ড জেনিফার হারমাসো।

Tags: এমবাপেফিফাফিফা দ্য বেস্টমেসিলিড স্পোর্টসহালান্ড
Previous Post

১৪ ডিসেম্বর: সূর্য সন্তানদের হারানোর দিন

Next Post

বাংলাদেশের পোশাকই সেরা: হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম

Next Post
বাংলাদেশের পোশাকই সেরা: হাইকমিশনার সাঈদা মুনা তাসনীমের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পোশাকই সেরা: হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যারা রেললাইন কাটে, অগ্নিসন্ত্রাস করে তারা পরাজিত শক্তির দোসর: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT