যারা রেললাইন কাটে, অগ্নিসন্ত্রাস করে তাদেরকে পরাজিত শক্তির দোসর উল্লেখ করে, তাদেরকে ‘না’ বলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদের রাজনীতি করার অধিকার নেই। ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসের স্মরণ সভায় প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, মানুষ মারার পরিকল্পনাকারীরারা কীভাবে গণতন্ত্র দেবে?







