চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনেগালের বিশৃঙ্খলা ‘অগ্রহণযোগ্য’: ফিফা সভাপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 20, জানুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A

আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোকে হারিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে সেনেগাল। ম্যাচে তৈরি হয়েছিল নানা নাটকীয়তা। সেনেগালের গোল বাতিল হওয়া, মরক্কোর পেনাল্টি পাওয়াতে সেনেগালের মাঠ ছেড়ে যাওয়া, আবার গোল করে শিরোপা জিতে নেয়া, বেশ বিশৃঙ্খলা হয়েছে। সামগ্রিকভাবে বিষয়টিকে অগ্রহণযোগ্য বলছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

মরক্কোর রাবাতে ফাইনাল দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে ইনফান্তিনো লিখেছেন, ‘রোববার দেখা কদাকার দৃশ্যের নিন্দা করা উচিত এবং কখনও এর পুনরাবৃত্তি করা উচিত নয়। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

ঘটনায় বিবৃতি দিয়েছে দ্য কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলও। অগ্রহণযোগ্য বলেছে তারা, ‘ওই ঘটনার সময়ের ভিডিও যাচাই বাছাই করা হচ্ছে। বিষয়টি আসরের প্রতিযোগিতা কমিশনের কাছে পাঠানো হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সেনেগালের হেড কোচ প্যাপে থিয়াও খেলোয়াড়দের ড্রেসিংরুমে ফিরিয়ে নিতে প্রধান ভূমিকার জন্য নানাবিধ নিষেধাজ্ঞায় পড়তে পারেন। মরক্কো পেনাল্টি পাওয়ার পর তা মানতে না পারায় ১৫ মিনিট খেলা বন্ধ রাখতে হয়েছিল। পরে সাদিও মানে সবাইকে রাজি করিয়ে খেলোয়াড়দের ড্রেসিংরুম থেকে মাঠে ফেরান।

রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা ফিফা এবং আফ্রিকা ফুটবল কনফেডারেশনের কাছে অভিযোগ দায়ের করবে। ফেডারেশনটি বলছে, মরক্কোকে পেনাল্টি দেয়ার পর ‘ম্যাচের স্বাভাবিক গতিপথ এবং খেলোয়াড়দের পারফরম্যান্স ব্যাহত করা হয়েছে।’

মরক্কোর মাঠ প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন সেনেগালের প্যাপ গুয়ে। ৯০ মিনিট পর্যন্ত গোলের দেখা না মিললে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। পরে গোল করেন প্যাপে।

Tags: ইনফান্তিনোথিয়াওফিফামরক্কোলিড স্পোর্টসসিএএফসেনেগাল
Previous Post

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে ২ যুবকের মৃত্যু

Next Post

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু

Next Post
ছবি: সংগৃহীত

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু

দুর্ঘটনার কবলে অক্ষয়-টুইঙ্কেল!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT