চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্ঘটনার কবলে অক্ষয়-টুইঙ্কেল!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:51 অপরাহ্ন 20, জানুয়ারি 2026
in বিনোদন
A A

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও তার স্ত্রী টুইঙ্কেল খান্না। তবে বড় দুর্ঘটনা হলেও স্বস্তির খবর এই ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ২৫তম বিবাহবার্ষিকী উদ্‌যাপন শেষে বিদেশ থেকে ফেরার পর অভিনেতা দম্পতির গন্তব্য ছিল জুহু এলাকার বাসভবন। বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণ পরই জুহুর সিলভার বিচ ক্যাফের কাছে একটি নিয়ন্ত্রণহীন মার্সিডিজ গাড়ি একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে অক্ষয় কুমারের নিরাপত্তারক্ষীদের একটি এসকর্ট গাড়িতে, যা পরে অভিনেতার বিলাসবহুল গাড়িতে আঘাত করে। মুহূর্তের মধ্যে চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং অটোরিকশাটি গুরুতরভাবে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই নিজের গাড়ি থেকে নেমে আসেন অক্ষয় কুমার। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি ও তার নিরাপত্তাকর্মীরা মিলে ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি সরিয়ে চালক ও এক যাত্রীকে উদ্ধার করেন। একটি ভিডিওতে দেখা যায়, অটোরিকশার ভেতরে আটকে পড়া এক ব্যক্তিকে একাধিক মানুষ মিলে টেনে বের করে আনছেন। স্থানীয় বাসিন্দাদের অনেকেই এই দ্রুত তৎপরতায় অংশ নেন।

এ ঘটনায় অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না দুজনই অক্ষত রয়েছেন। অটোরিকশার চালক ও যাত্রীরাও গুরুতর আহত নন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে আহতদের সেবার ব্যবস্থাও করেন অক্ষয় নিজেই।

ঘটনাস্থলে মহারাষ্ট্র দুর্নীতি দমন ব্যুরোর মহাপরিচালক বিশ্বাস নাংরে পাটিল উপস্থিত ছিলেন বলেও জানা গেছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। ২০০১ সালে টুইঙ্কেল খান্নার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অক্ষয় কুমার। চলতি বছর তাদের দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিদেশে সময় কাটাচ্ছিলেন এই তারকা জুটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আনন্দের মুহূর্তের ঝলকও ভাগ করে নিয়েছিলেন দুজনেই। তবে আনন্দঘন সেই সফর যে এমন এক দুর্ঘটনার সাক্ষী হবে, তা ভাবেননি কেউই।

Tags: অক্ষয় কুমারটুইঙ্কেল খান্নাবলিউড অভিনেতা
Previous Post

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু

Next Post

ভারতে কোন অবস্থাতেই বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

Next Post

ভারতে কোন অবস্থাতেই বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT