চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে চোখ ফিফার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 অপরাহ্ন 13, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
একজন পুরুষ সাংবাদিক বা উপস্থাপক হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন শেষ হতে সাত দিন বাকি। আসর আয়োজনে দারুণ সাফল্য পেয়েছে ফুটবলের কর্তা সংস্থা ফিফা। এখন আরও বড় পরিসরে আয়োজন করতে চাচ্ছে। সেই সংখ্যা হবে ৬৪, জানিয়েছেন সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপের ৪৮ দলের আগে ৩২ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন হতো। এবারই প্রথম ৪৮ দল নিয়ে এবং তিন দেশ মিলে আয়োজন আসরের। এখন পর্যন্ত অপ্রীতিকর কিছু ঘটেনি, যা নতুন করে আশা দিচ্ছে ফিফাকে।

সুইজারল্যান্ডের একটি সম্প্রচার মাধ্যম ৬৪ দলের আসর আয়োজনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেছিল। ফিফা সভাপতি ইনফান্তিনো জানিয়েছেন, ‘এটি এমন একটি বিষয় যা এই বিশ্বকাপের পর সংশ্লিষ্ট কমিটিগুলোতে পর্যালোচনা ও আলোচনা করা হবে। বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে, আয়োজনটি যেন পুরো বিশ্বের জন্যই করা হয়। কেবল ইউরোপ বা সাউথ আমেরিকার বিষয় নয়, বরং প্রকৃতপক্ষে পুরো বিশ্বের বিষয়। প্রতিটি দেশেরই বিশ্বকাপে অংশগ্রহণের স্বপ্ন দেখার সুযোগ থাকা উচিত।’

‘আমরা দেখতে পাচ্ছি যে অংশগ্রহণ করা দলগুলোর মান বেশ ভালো এবং বিশ্বজুড়ে তা ক্রমশ আরও উন্নত হচ্ছে। ছোট দেশগুলোকে যদি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ না দেয়া হয়, তবে তাদেরও নিজেদের উন্নতির ধারা অব্যাহত রাখার আগ্রহ হারিয়ে ফেলার আশঙ্কা থাকে।’

৬৪ দল নিয়ে বিশ্বকাপের প্রথম আয়োজনের আলোচনা শুরু হয়েছিল ২০২৫ সালের মার্চে। তখন ২০৩০ বিশ্বকাপের শতবর্ষের আয়োজনে কনমেবল সভাপতি প্রস্তাবনা দিয়েছিলেন ৬৪ দল নিয়ে আয়োজন করতে। সেপ্টেম্বরে ইনফান্তিনো কনমেবল প্রেসিডেন্ট আলেজান্দ্রো দোমিঙ্গেজ, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন সভাপতির সাথে আলোচনা করেছিলেন।

Tags: আর্জেন্টিনাইনফান্তিনোউরুগুয়েকনমেবলপ্যারাগুয়েফিফাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

Next Post

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন, পাশে পুলিশ ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ফুটবল ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT