চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:20 অপরাহ্ন 13, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে এক গোলে এগিয়ে ছিল নরওয়ে। বিরতির ঠিক দুই মিনিট আগে কাউন্টার অ্যাটাক থেকে গোল পেয়ে যান জুড বেলিংহ্যাম। ওই গোলের বিষয়ে আপত্তি ছিল নরওয়ের। তারা আবেদন করেছিল বলটি মাঠের উপরের দিকে থাকা ক্যামেরার তারে লেগে ইংল্যান্ড খেলোয়াড়ের পায়ে গিয়েছিল। তবে এমন কোন প্রমাণ পায়নি ফিফা। 

ফিফা প্রতিবেদনে একটি ব্যখ্যা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ইংল্যান্ডের গোলের আগে বল তারে আঘাত করার কোন প্রমাণ পায়নি। ম্যাচে ২-১ গোলে ফল আসে, অতিরিক্ত সময়ে ম্যাচ জেতে থ্রি লায়ন্সরা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর আসর থেকে বাদ পড়ে দেশের পথ ধরেছে নরওয়ে।

ফিফা বিবৃতিতে জানিয়েছে, ‘নরওয়ের বিপক্ষে প্রথমার্ধ শেষে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ইংল্যান্ডের গোলের আগে বাতাসে থাকা অবস্থায় ‘কানেক্টেড বল’র সেন্সরে ‘বলের হৃদস্পন্দনে’ কোন ওঠানামা বা তীব্রতা ধরা পড়েনি। অর্থাৎ বলটি উপরের তারে স্পর্শ করে তার গতিপথ পরিবর্তন করেছে এমন কোন প্রমাণ পাওয়া যায়নি।’

নরওয়ের গোলকিপার ওরান নাইল্যান্ড বল শট করার পর মাঝমাঠ পার হয়ে সরাসরি নিচে পড়ে। এক্ষেত্রে খেলা থামানো হয়নি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি জেরোম ব্রিসার্ড ঘটনাটি পর্যালোচনা করেছিলেন কিনা তা জানা যায়নি। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচেও ব্রিসার্ড ভিএআরের দায়িত্বে ছিলেন। যেখানে মিশর অভিযোগ করেছিল রেফারিং পক্ষপাতমূলক ছিল।

অবশ্য নরওয়ের কোচ স্টালে সোলবাকেন বলেছিলেন, ‘তিনি এমন কিছু দেখেননি এবং প্রকৃতপক্ষে এমন কোন ঘটনা ঘটেছে সেরকম কোন বার্তাও পাননি। ফিফা বলেছে তারা এমন কোন প্রমাণ পায়নি এবং কোন সিগন্যাল ছিল না। কিন্তু বল সরাসরি উপর থেকে নিচে পড়েছিল।’

Tags: আর্জেন্টিনানরওয়েফিফাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমিশরলিড স্পোর্টসসেমিলিড ২০২৬সোলবাকেন
Previous Post

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

Next Post

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

Next Post
ভারতের সুপ্রিম কোর্ট ভবনের দৃশ্য, বিশাল গম্বুজ ও স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

'বিদেশী' ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

যবিপ্রবির ক্যাম্পাসের সবুজ মাঠ ও আধুনিক ভবনসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

​যবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু ১৫ জুলাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT