চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উৎসব পালিত হবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 অপরাহ্ন 19, ডিসেম্বর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নির্বাচনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন বলেছেন, আগামী ৭ জানুয়ারি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্রের জবাব দিয়ে গণতন্ত্রের উৎসব পালিত হবে। দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার ১৯ ডিসেম্বর বিকেলে চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজ মিলনায়তনে এডুকেশন রিসার্চ ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি) আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের উৎসব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রফেসর ড. মো: সাজ্জাদ হোসেন বলেন, ‘হরতাল-অবরোধের নামে জ্বালাও-পোড়াওসহ যেসব অপকর্ম চলছে তা সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। দেশকে এসব অপরাজনীতি থেকে মুক্ত করতে হবে। তা না হলে দেশকে দারিদ্রমুক্ত করা যাবে না।’

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। অপরাজনীতিমুক্ত, দারিদ্রমুক্ত ও শিক্ষা সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এ এইচ এম সেলিম উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান, পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রকিবা নবী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. স্বপন কুমার রায়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. কামরুল হাসান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ প্রমুখ।

Tags: অংশগ্রহণমূলক নির্বাচনইউজিসিগণতন্ত্রনির্বাচন
Previous Post

পাবনার স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদকে দুই ঘণ্টা অবরুদ্ধ

Next Post

বিএনপির বিষয়ে কৃষিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অবকাশ নেই

Next Post
কৃষিমন্ত্রী বিএনপির বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ অস্বীকার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির বিষয়ে কৃষিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অবকাশ নেই

নসরুল হামিদ বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশে রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির আগুন সন্ত্রাসের জবাব মানুষ ভোটের মাধ্যমে দেবে: নসরুল হামিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT