চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির আগুন সন্ত্রাসের জবাব মানুষ ভোটের মাধ্যমে দেবে: নসরুল হামিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 অপরাহ্ন 19, ডিসেম্বর 2023
in রাজনীতি
A A
নসরুল হামিদ বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশে রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঠেকাতে বিএনপি আগুন সন্ত্রাস করছে, মানুষকে পুড়িয়ে হত্যা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নসরুল হামিদ।

মঙ্গলবার তিনি কোন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বীরবাঘৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন।

তিনি বলেন: বিএনপি নির্বাচনে না এসে তাদের জনপ্রিয়তা যাইচাই করার সুযোগ হারিয়েছে।প্রকৃত অর্থে তাদের জনপ্রিয়তা- জনসম্পৃক্ততা নেই বলেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। এখন তারা সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনকে প্রতিহত করার ষড়যন্ত্র করছে।

‘‘আজ সকালেও এক শিশুসহ চারজন নিরীহ মানুষকে ট্রেনে অগ্নিসংযোগ করে হত্যা করেছে। এর জবাব সাধারণ মানুষ ৭ জানুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে দেবে।’’

নসরুল হামিদ অভিযোগ করেন: কেরানীগঞ্জেও বেশ কিছুদিন বিএনপির অব্যহত অগ্নিসন্ত্রাস চলেছে। জনগণ তাদের প্রতিহত করেছে।এইসকল অগ্নিসন্ত্রাসী কোন জনপ্রিয়তা নাই-জনভিত্তি নাই তাই তারা জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা করছে। তাদের যদি জনপ্রিয়তা থাকতো জনভিত্তি থাকতো তাহলে ভোটের মাধ্যমে নিজেদের প্রমাণ করতো।

বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫বছরে সারাদেশের মতো কেরানীগঞ্জে যে অভূতপূর্ব উন্নতি হয়েছে তা তিনি তুলে ধরেন। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে কেরানীগঞ্জের সাধারণ মানুষের আর্থ-সামাজিক অবস্থার যে উন্নতি তা তার বক্তব্যে ওঠে আসে। তিনি বলেন কোন রাজনৈতিক সন্ত্রাস নাই, চাঁদাবাদি নাই। সবাই শান্তিতে বসবাস করছে।

এ সময় নসরুল হামিদ ৭ জানুয়ারি নিঃসঙ্কোচে নির্ভয়ে ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক ম.ই মামুন, কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাফর ইকবাল বাপ্পিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Tags: আওয়ামী লীগনসরুল হামিদ
Previous Post

বিএনপির বিষয়ে কৃষিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অবকাশ নেই

Next Post

ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী শামীম হকের প্রার্থিতা বৈধ

Next Post
বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ছবি, শামীম আহমেদের বক্তব্যের সাথে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী শামীম হকের প্রার্থিতা বৈধ

বাংলাদেশের রাজনৈতিক নেতারা গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলনের মাধ্যমে দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করা হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT