চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে জয়ার ‘ফেরেশতে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:08 পূর্বাহ্ন 26, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
বাড়ির বাইরে পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছেন এক পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল সপ্তাহে দেশে মুক্তি পায় জয়া আহসান অভিনীত এবং ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম নির্মিত সিনেমা ‘ফেরেশতে’। দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটি চলছে বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে!

রাজধানীর স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস ও যমুনা ব্লকবাস্টার্সে নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে ‘ফেরেশতে’। শো-টাইমও বেশ জমজমাট—লায়ন সিনেমাসে দুপুর ১২টা ৩০ মিনিটে, বিকেল ৫টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৭টা ২০ মিনিটে; ব্লকবাস্টারে সকাল ১১টা ৫০ মিনিটে, দুপুর ২টা ৪০ মিনিটে, বিকেল ৪টা ৫৫ মিনিটে ও রাত ৭টা ৩৫ মিনিটে; আর স্টার সিনেপ্লেক্সে দুপুর ২টা ১৫ মিনিটে ও রাত ৮টায়।

প্রযোজক ও অভিনেতা সুমন ফারুক বলেন,“আমাদের লক্ষ্য শুধুমাত্র ব্যবসা করা ছিল না। আমরা মূলত চেয়েছিলাম একটি ভালো গল্পের সিনেমা উপহার দিতে। দর্শকরাই পারেন একটি সিনেমাকে প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে এগিয়ে নিতে। সৌভাগ্যবশত দর্শকদের কাছ থেকে আমরা সেই প্রত্যাশিত সাড়া পেয়েছি, যার ফলে দ্বিতীয় সপ্তাহেও ছবিটি চলছে।”

গল্পের কেন্দ্রে রয়েছে সাধারণ মানুষের জীবনসংগ্রাম। ফেরেশতে একজন গার্মেন্টস কর্মী, আর তার স্বামী আমজাদ রিকশাচালক। তারা নিঃসন্তান, কিন্তু প্রতিবেশী এক বধির শিশুর দায়িত্ব নিজেদের কাধে তুলে নেন। জীবনের নুন আনতে পান্তা ফুরানো অবস্থাতেও তারা পরের জন্য ত্যাগ স্বীকার করে। ফেরেশতের স্বপ্ন নিজের টেইলরের দোকান, আমজাদের ইচ্ছে রিকশা ছেড়ে সিএনজি চালানো। ছোট ছোট এই স্বপ্নগুলো পূরণের পথে বাধা আসে নানা রকম—প্রলোভন, দারিদ্র্য আর সংগ্রাম। তবু তাদের সম্পর্কের মজবুত বন্ধন ও মানবিকতার শক্তিই গল্পকে এগিয়ে নিয়ে যায়।

জয়া আহসান অভিনীত ফেরেশতে চরিত্রটি একাধারে সহমর্মী, সাহসী ও ত্যাগী। তিনি কঠিন পরিস্থিতিতেও নীরবে লড়াই করেন, সংসার ও সম্মান দুটোই রক্ষা করেন। সুমন ফারুকের আমজাদ চরিত্রে উঠে এসেছে সৎ, পরিশ্রমী কিন্তু সীমাবদ্ধতায় ঘেরা একজন সাধারণ মানুষের চিত্র। দুজনের অভিনয়ের ভারসাম্যই সিনেমার আবেগকে শক্তিশালী করেছে বলে মনে করছেন সমালোচকরা।

এ ছাড়া অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। ছবির চিত্রনাট্য লিখেছেন ড. মুমিত আল রশিদ।

Tags: ইরানিজয়াজয়া আহসানপ্রেক্ষাগৃহফেরেশতেলিড বিনোদনসিনেমা
Previous Post

জুবিনের মৃত্যু নিয়ে রহস্য, সঙ্গে থাকা ড্রামার গ্রেপ্তার

Next Post

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের প্রশংসায় ট্রাম্প

Next Post
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সাথে ট্রাম্পের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের প্রশংসায় ট্রাম্প

ফুটবল খেলোয়াড় মাঠে পড়ে আঘাতপ্রাপ্ত, ম্যাচ চলাকালে দুর্ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচ চলাকালে মস্তিষ্কে আঘাত, ২১ বর্ষী ফুটবলারের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT