চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাসের পাতায় নাম লিখলাম: ট্রেনে পদ্মা পাড়ি দিয়ে ফেরদৌস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:09 অপরাহ্ন 10, অক্টোবর 2023
in বিনোদন
A A
ফেরদৌস ট্রেনে চেপে পদ্মা পাড়ি দিয়ে আসছেন, হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার (১০ অক্টোবর) পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাংগা অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে এদিন দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভাঙা (ফরিদপুর) পর্যন্ত ট্রেনে চড়ে যান। অন্যান্যদের পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন চিত্রনায়ক ফেরদৌস।

প্রথম নায়ক হিসেবে ট্রেনে পদ্মা সেতু পার হয়ে রীতিমত আনন্দে আটখানা ফেরদৌস! ধূসর রঙের পাঞ্জাবি পরে হাস্যোজ্জল ট্রেনে ওঠার একগুচ্ছ ছবি মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুকে পোস্ট করেছেন এই নায়ক। ক্যাপশনে লিখেছেন, ‘আজ ইতিহাসের পাতায় নাম লিখলাম। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।’

অভিনয়ের পাশাপাশি আ’লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ-কমিটিতে ছিলেন ফেরদৌস। ২০১৮ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে আমেরিকায় গিয়েছিলেন ফেরদৌস, সঙ্গে ছিলেন রিয়াজও।

শোনা যাচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক ফেরদৌস। তার আগে তিনি নায়ক ফারুকের মৃত্যুর পর তার নির্বাচিত আসন ঢাকা ১৭-এ উপ নির্বাচনে মনোনয়নপত্র কিনেছিলেন। কিন্তু আওয়ামীলীগ থেকে নমিনেশন পাননি।

জানা যায়, আসন্ন নির্বাচনে কুমিল্লা-২ আসন থেকে নির্বাচনে অংশ নিতে চান দুই বাংলার জনপ্রিয় এই নায়ক। নির্বাচনে অংশ নেবেন কিনা জানতে চাইলে তিনি আগেই বলেছেন, প্রধানমন্ত্রী যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমার দিক থেকে নির্বাচনে অংশ নিতে কোনো আপত্তি নেই।

এদিকে, প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্বপ্নের পদ্মা সেতু হয়ে রেল চলাচলের মাহেন্দ্রক্ষণকে ‘স্বপ্ন পূরণের দিন হিসেবে’ অভিহিত করেছেন। পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ। শেষ হয়েছে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের কাজ।

এ অংশের উদ্বোধনের এক সপ্তাহ পর বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে বলে জানা গেছে। ইতোমধ্যে পরীক্ষামূলক ট্রেন চালানোর প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করেছে রেল কর্তৃপক্ষ।

Tags: অভিনয়চিত্রনায়কপদ্মা সেতুপ্রধানমন্ত্রীফেরদৌসলিড বিনোদনশেখ হাসিনাসিনেমা
Previous Post

পাকিস্তানের ‘দুঃসংবাদ’ দীর্ঘ হচ্ছে

Next Post

লিটনের ফিফটি, অন্যপ্রান্তে চারজন এলেন-গেলেন

Next Post
বাংলাদেশ ক্রিকেটার ব্যাট হাতে মাঠে, অন্যপ্রান্তে শ্রীলঙ্কা ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটনের ফিফটি, অন্যপ্রান্তে চারজন এলেন-গেলেন

ব্রাজিলের ফুটবল তারকা হ্যাজার্ড মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদায় বলে দিলেন হ্যাজার্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT