চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায় বলে দিলেন হ্যাজার্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:32 অপরাহ্ন 10, অক্টোবর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল তারকা হ্যাজার্ড মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলজিয়ামের তারকা উইঙ্গার এডেন হ্যাজার্ড আন্তর্জাতিক এবং ক্লাব ফুটবল থেকে অবসর নিয়েছেন। থেমে যাওয়ার ‘সঠিক সময়’ উল্লেখ করে মাত্র ৩২ বছর বয়সে বুটজোড়া তুলে রাখলেন বেলজিয়ামের হয়ে ১২৬ ম্যাচ খেলা হ্যাজার্ড।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাজার্ড লিখেছেন, ‘সঠিক সময়ে আপনাকে নিজের কথা শুনতে হবে। ১৬ বছরে ৭০০-র বেশি ম্যাচ খেলার পর, পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি, বিশ্বের অনেক মাঠে খেলেছি এবং মজা করেছি।’

‘আমি ভাগ্যবান যে ক্যারিয়ারে অনেক বড় বড় ম্যানেজার, কোচ এবং সতীর্থের দেখা পেয়েছি। সবাইকে ধন্যবাদ এ অসাধারণ সময়ের জন্য, আমি তোমাদের মিস করব। যেসব ক্লাবে খেলেছি তাদেরও ধন্যবাদ জানাতে চাই- লিল অলিম্পিক স্পোর্টিং ক্লাব, চেলসি, রিয়াল মাদ্রিদ এবং আমাকে নির্বাচন করার জন্য রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ।’

‘বিশেষ ধন্যবাদ আমার পরিবার, বন্ধু, পরামর্শক এবং আমার ভালো-খারাপ সময়ে পাশে থাকা মানুষদের। অবশেষে, অনেক অনেক ধন্যবাদ আপনাদের, আমার ভক্ত-সমর্থকদের যারা এতবছর আমাকে অনুসরণ করেছেন এবং চার বছর আমি যেখানে খেলেছি। এখন সময় নতুন বিষয়গুলোকে উপভোগ করা। মাঠের বাইরে তাড়াতাড়ি দেখা হবে আমার বন্ধুরা।’

হ্যাজার্ড বেলজিয়ামের হয়ে ১২৬ ম্যাচ খেলে ৩৩ গোল করেছেন। চেলসিতে ৩৫২ ম্যাচে ১১০ গোলের সাথে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের চার খেলোয়াড়ের মধ্যে একজন তিনি, যিনি এক মৌসুমে ১৫ গোলের বেশি এবং ১৫ অ্যাসিস্ট করেছেন।

Tags: ইপিএলচেলসিচ্যাম্পিয়ন্স লিগবেলজিয়ামরিয়াললিড স্পোর্টসহ্যাজার্ড
Previous Post

লিটনের ফিফটি, অন্যপ্রান্তে চারজন এলেন-গেলেন

Next Post

মবিলের কার্টনের ভিতরে মাদক ‘আইস’

Next Post
মাদক আইসের সঙ্গে যুবকের ছবি, পুলিশ সদস্যরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মবিলের কার্টনের ভিতরে মাদক ‘আইস’

বিকাশ অ্যাপ রেফারেল ক্যাম্পেইনে পুরস্কার গ্রহণ করছেন গ্রাহকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকাশ অ্যাপ রেফারেল ক্যাম্পেইন জিতে পুরস্কার পেলো ৪৩ জন বিকাশগ্রাহক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT