চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এ কে মুহীম by এ কে মুহীম
8:05 অপরাহ্ন 08, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
খুশি একজন নারী ফুটবল খেলোয়াড়, সানগ্লাস পরা, প্রাকৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জের দিরাইয়ে মৌ রানী দাস মৌসুমী নামে এক নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সিলেট বিভাগীয় নারী ফুটবল দলে খেলতেন তিনি।

বৃহস্পতিবার দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামের নিজ ঘর থেকে মৌ রানীর (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা সুষেন দাস।

দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট মৌ। জেলা ও বিভাগীয় নারী ফুটবল দলের নিয়মিত খেলোয়াড়। বৃহস্পতিবার সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার নিজ বসত ঘরের ধান রাখার জায়গা থেকে ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

মৌয়ের বাবা সুষেন দাস বলেছেন, ‘ঘুম থেকে উঠে মৌ পরিবারের সবার সঙ্গে সকালের খাওয়া-দাওয়া করেছে। আমিও হাওড়ে জমিতে কাজে যাই। ১০টার দিকে আমার মেয়ের এমন মৃত্যুর সংবাদ শুনে আমি বাকরুদ্ধ। আমার মেয়ের খুব স্বপ্ন ছিল সে একজন জাতীয় ফুটবলার হবে। আমিও তার স্বপ্নপূরণে যথাসাধ্য চেষ্টা করছিলাম।’

দিরাই স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের মধ্য দিয়ে তার ফুটবল ক্যারিয়ার শুরু হলেও উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে অনেকটা সাফল্য রয়েছে মৌ দাসের। একই ক্লাবে খেলা সুর্বনা আক্তার ইমা সতীর্থের মৃত্যুতে শোকাহত। বলেছেন, ‘মৌ খুব ভালো প্লেয়ার ছিল। একসঙ্গে দীর্ঘদিন খেলেছি। কুমিল্লায় বিকেএসপির টিমে এক মাস কাটিয়েছি। জাতীয় ফুটবলার হতে তার স্বপ্ন ছিল। তার সেই স্বপ্নপূরণ হয়নি। তার আত্মার চিরশান্তি কামনা করছি।’

মরদেহ উদ্ধারের বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেছেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।’

Tags: নারী ফুটবলারমরদেহলিড স্পোর্টসসুনামগঞ্জ
Previous Post

আমস্টারডামে ইসরায়েলি ফুটবল সমর্থকদের উপর হামলা

Next Post

আইন উপদেষ্টার সাথে অসৌজন্যমূলক আচরণে তারেক রহমানের নিন্দা

Next Post
বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক তারেক রহমানের সাক্ষাৎকার।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইন উপদেষ্টার সাথে অসৌজন্যমূলক আচরণে তারেক রহমানের নিন্দা

বৈদ্যুতিক ট্রান্সমিশন লাইন ও পোলের ছবি, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ. Channel i News - চ্যানেল আই নিউজ

আদানি পাওয়ারকে আরও ১৭ কোটি ডলার পরিশোধ করছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT