চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমস্টারডামে ইসরায়েলি ফুটবল সমর্থকদের উপর হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:37 অপরাহ্ন 08, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ইসরায়েলি ফুটবল সমর্থকদের উপর হামলার ছবি, পুলিশ ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেদারল্যান্ডসের আমস্টারডামে ইউরোপা লিগে মাকাবি তেল আবিব এবং আয়াক্সের ম্যাচ চলাকালে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আমস্টারডামের জোহান ক্রুইফ অ্যারেনা স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১০ জন ইসরায়েলি সমর্থক আহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন দুজন। এ ঘটনায় ৬২ জনকে গ্রেপ্তার করেছে ডাচ পুলিশ।

ইউরোপা লিগের ম্যাচটিতে স্বাগতিক আয়াক্স প্রতিপক্ষ ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আবিবকে ৫-০ গোলে হারিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আমস্টারডামে একটি ফিলিস্তিনের পতাকা অপমান করার ঘটনা থেকে ঘটনার সূত্রপাত।

ইসরায়েলি সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ, তারা শহরের একটি ভবন থেকে ফিলিস্তিনি পতাকা নামিয়ে ফেলে বিভিন্ন স্লোগান দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, ইসরায়েলি সমর্থকরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং একজন ব্যক্তি পতাকাটি নামিয়ে নিচ্ছেন।

বৃহস্পতিবার স্থানীয় পুলিশের সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীর প্রেক্ষিতে তারা বিশেষভাবে সতর্ক ছিল। সংঘর্ষের সময়ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে তৎপর ছিল। হামলার আশাঙ্কা থাকায় ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভে নিষেধাজ্ঞা আরোপ করেন আমস্টারডামের মেয়র ফেমকে হালসেমা। তবে নিষেধাজ্ঞা এড়িয়ে বিক্ষোভকারীরা স্টেডিয়ামের কাছে পৌঁছে সংঘর্ষে জড়ান।

এই ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। পাশাপাশি ইসরায়েলি সমর্থকদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ বিমান পাঠানোর কথা জানান।

বিবৃতিতে বলা হয়, ‘নেতানিয়াহু এই ভয়াবহ ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং ডাচ সরকার ও নিরাপত্তা বাহিনীর প্রতি দ্রুত ও কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ইসরায়েলি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা যায়।’

ইসরায়েলি বিমান সংস্থা এল আল বলেছে, ‘যাত্রীদের ইসরায়েলে ফিরিয়ে আনতে তারা আমস্টারডামে দুটি ‘উদ্ধার ফ্লাইট’ পরিচালনা করছে। নেতানিয়াহু দুটি সামরিক বিমান পাঠানোর পরিকল্পনা বাতিল করার এই সিদ্ধান্ত নেয়া হয়।’

ইসরায়েলি কর্মকর্তারা তাদের নাগরিকদের হোটেলে থাকার আহ্বান জানিয়েছেন।

ডাচ সংবাদমাধ্যমগুলো বলছে, স্টেডিয়ামের বাইরে সংঘর্ষের পাশাপাশি শহরের কেন্দ্রস্থলে বিভিন্ন স্থানে দাঙ্গা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। দাঙ্গা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শোফ সংঘর্ষের ঘটনায় ‘চরম উদ্বেগ’ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ইসরায়েলিদের ওপর অগ্রহণযোগ্য হামলা ঘটেছে। যারা এই হামলায় জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। আমি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’

Tags: আমস্টারডামআয়াক্সইউরোপা লিগইসরায়েলফিলিস্তিনলিড স্পোর্টসহামলা
Previous Post

‘আমিও ভুল করেছি, শান্তও ভুল করেছে’

Next Post

নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post
খুশি একজন নারী ফুটবল খেলোয়াড়, সানগ্লাস পরা, প্রাকৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক তারেক রহমানের সাক্ষাৎকার।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইন উপদেষ্টার সাথে অসৌজন্যমূলক আচরণে তারেক রহমানের নিন্দা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT