চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ, বিএনপি ও জাপা’র ১৯ নেতাকে নিয়ে ফেলোশিপ প্রোগ্রাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 অপরাহ্ন 24, এপ্রিল 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
শিক্ষার্থীদের ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির আট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক অংশ নিয়েছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র আয়োজিত এক ফেলোশিপ প্রোগ্রামে।

ইউএসএআইডি’র স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের আওতায় সিনিয়র লিডার ফেলোশিপ প্রোগ্রাম (এসএলএফপি) নামের এই কর্মসূচির মাধ্যমে শুধু রাজনৈতিক নেতৃত্বের বিষয়ে উচ্চতর প্রশিক্ষণই নয়, এর মাধ্যমে নেতাদের মধ্যে বন্ধুত্বের অনুভূতি, পারস্পারিক সহনশীলতা ও সৌহার্দ্যের মূল্যবোধ গড়ে ওঠে এবং তা সমুন্নত রাখতে তারা অঙ্গীকার করেন।

সম্প্রতি ২২ এপ্রিল প্রধান তিন দলের ১৯ জন সিনিয়র রাজনৈতিক নেতা সফলভাবে এই প্রোগ্রাম সম্পন্ন করায় তাদের হাতে গ্রাজুয়েশন সনদ তুলে দেয় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। দেশের সিনিয়র রাজনৈতিক নেতাদের নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত উচ্চ পর্যায়ের এটি নবম ব্যাচের ফেলোশিপ প্রোগ্রাম।

গণতন্ত্রে রাজনৈতিক দলসমুহের ভূমিকা, দলীয় অভ্যন্তরীণ গণতন্ত্র, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, নির্বাচন প্রক্রিয়া এবং রাজনীতিতে নারীদের অন্তর্ভুক্তিসহ বিভিন্ন বিষয়ে গ্রাজুয়েট ফেলোরা নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং মাঠ পর্যায়ে তারা কাজও করেছেন। এ পর্যন্ত তিন দলের ২২০ জন সিনিয়র নেতাদের এসএলএফপি প্রোগ্রামের আওতায় এনেছে সংস্থাটি।

নবম ব্যাচের ১৯ জন ফেলোদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি ডানা এল. ওল্ডস। এসময় উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব পার্টি আমিনুল এহসান ও প্রিন্সিপাল ডিরেক্টর ড. আব্দুল আলীম।

সমাপনী বক্তব্যে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এস পি এল প্রকল্পের চীফ অফ পার্টি ডানা এল ওল্ডস বলেন, এটি একটি বিশেষ ব্যাচ, কারণ এই ব্যাচে জেলার তিন রাজনৈতিক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেছিলেন যারা নিজ নিজ জেলার প্রধান নেতা।

তিনি আশা করেন, এই ফেলোশিপ কর্মসূচির পর তারা তাদের জেলায় ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়া চালিয়ে যাবে। তিনি আরও আশা করেন, অংশগ্রহণকারীরা নারী ও যুবকদের ক্ষমতায়নের জন্য উদ্যোগ নেবেন এবং প্রশিক্ষণ থেকে গড়ে ওঠা সুসম্পর্ক অব্যাহত রাখবেন।

Tags: রাজনৈতিক দল
Previous Post

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে শহীদ কমরেডদের স্মরণে সিপিবি’র শ্রদ্ধা

Next Post

শিশুসাহিত্য ছেড়ে শিশু পর্নোগ্রাফি

Next Post
নেতা ও অনুসারীরা একত্রে দাঁড়িয়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুসাহিত্য ছেড়ে শিশু পর্নোগ্রাফি

অন্ধকারে ফুটবল খেলোয়াড়ের silhouette, ধোঁয়া ও আলোতে মোড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT