চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার গ্রেপ্তার

মিলেছে জামিনও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:29 অপরাহ্ন 24, এপ্রিল 2024
in ফুটবল, স্পোর্টস
A A
অন্ধকারে ফুটবল খেলোয়াড়ের silhouette, ধোঁয়া ও আলোতে মোড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণের অভিযোগে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই খেলোয়াড়কে গ্রেপ্তার করেছিল পুলিশ। অভিযুক্ত দুজনের বয়স ১৯ বছর। এমনকি একই ক্লাবে খেলেন তারা। ইংলিশ সংবাদ মাধ্যম দ্য সান এ খবর জানালেও তাদের এবং ক্লাবের নাম প্রকাশ করেনি। তারা জামিনে মুক্তিও পেয়েছেন।

গ্রেপ্তার হওয়া খেলোয়াড়দের একজন ক্লাবের স্টেডিয়ামে পুলিশের সঙ্গে কথা বলেছেন। ধর্ষণে উৎসাহ দেয়া এবং সাহায্য করার বিষয়ে তার সঙ্গে কথা বলে পুলিশ। ক্লাবের মাঠ ছাড়ার পর সেই খেলোয়াড়কে গ্রেপ্তার করা হয়। অন্যজনকে গ্রেপ্তার করা হয় পরেরদিন। ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদ শেষে জামিনে মুক্তি পেয়েছেন দুজনই। অধিকতর তদন্তও চলছে।

পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ‘ধর্ষণ অভিযোগের প্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষণে উৎসাহ দেয়া, সাহায্য করা এবং প্ররোচনার অভিযোগে ১৯ বর্ষী একজনকে গ্রেপ্তার করা হয়। ১৯ বর্ষী আরেকজনকে গ্রেপ্তার করা হয় ধর্ষণের অভিযোগে। পরে জামিনে মুক্তি পেয়েছেন দুজনই।’

গত শুক্রবার রাতে ধর্ষণের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী নিজেই পুলিশের কাছে অভিযোগ করেছেন। পরে ব্যবস্থা নেয় ইংল্যান্ডের পুলিশ। ঘটনায় ব্যবস্থা নেয়ার বিষয়ে মুখ খুলতে নারাজ দুই খেলোয়াড়ের ক্লাব।

ক্লাবের একজন মুখপাত্র বলেছেন, ‘যেহেতু বিষয়টি এখন পুলিশের হাতে, তাই ক্লাব এটি নিয়ে কোনো মন্তব্য করবে না।’

Tags: ইংল্যান্ডগ্রেপ্তারধর্ষণপ্রিমিয়ার লিগলিড স্পোর্টস
Previous Post

শিশুসাহিত্য ছেড়ে শিশু পর্নোগ্রাফি

Next Post

মরিশাসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক

Next Post
মরিশাসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

মরিশাসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক

Football player in blue jersey jumping to kick the ball during match. Channel i News - চ্যানেল আই নিউজ

গুরুত্বপূর্ণ সময়ে শক্তি কমলো গার্দিওলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT