চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে বৃষ্টি হলেই বন্যার আশংকা, রাত এলেই বাড়ে আতংক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:25 অপরাহ্ন 01, আগস্ট 2025
in জনপদ, ফেনী
A A
ফেনীতে বৃষ্টির কারণে নদীর পানি বৃদ্ধি, মানুষ নদীর পাড়ে বসে দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীর তিন উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার গত ৮ জুলাই ভয়াবহ বন্যায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ৪২টি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। বন্যা শেষে এখনো সেসব বাঁধ মেরামত হয়নি। এতে ১৩৭টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্থ কয়েক লাখ মানুষ, ক্ষতি হয়েছে ফসল, সড়ক, সেতু ও শিক্ষাপ্রতিষ্ঠানের।

গত বছরের ভয়াবহ বন্যার এক বছর পার না হতেই বন্যায় আবারও বাঁধ ভাঙায় আতংকে রয়েছে স্থানীয়রা।

আকাশে মেঘ জমলেই আতঙ্ক দেখা দেয় ফেনীর নদীতীরের বাসিন্দাদের মধ্যে। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষত না শুকাতেই এ বছর আবারও বৈরী আবহাওয়া দেখা যাচ্ছে। সাগরে নিম্নচাপ বা টানা বৃষ্টির পূর্বাভাস দেখলেই কপালে পড়ছে শঙ্কার ভাঁজ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকতে।

ফেনীতে গত শনিবার (২৬ জুলাই) থেকে দিনভর থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে জনজীবনে দেখা দিয়েছে অস্থিরতা। ভারী বৃষ্টির কারণে শহরের বেশ কিছু নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা গেছে।

অপরদিকে, ২০ জুলাই বাঁধ মেরামত কাজ শুরু করলে নদীর পানি বেড়ে যাওয়া মেরামত কাজ বন্ধ হয়ে যায়। বাঁধ মেরামত করতে না পারায় গত ২১ জুলাই ভারতের উজানের পানির চাপে ভাঙা স্থান দিয়ে লোকালয়ে পানি ঢুকে চিথলিয়া ইউনিয়নের পাঁচটি গ্রাম দ্বিতীয় দফায় প্লাবিত হয়।

এরই মধ্যে শুক্রবার থেকে টানা বৃষ্টি হচ্ছে। এতে ভাঙা বাঁধ দিয়ে আবারও নদীর পানি ঢুকে ক্ষয়ক্ষতির শঙ্কা স্থানীয় বাসিন্দাদের। টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মহিপাল পানি উন্নয়ন বোর্ড অভিমুখে এ পথযাত্রা অনুষ্ঠিত হয়। এক মাস ধরে বিভিন্ন সংগঠন দ্রুত বেড়িবাঁধ মেরামত করে বন্যার স্থায়ী সমাধানের জন্য মানববন্ধন করে যাচ্ছে।

সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত ও ফেনী প্রবাসী উদ্যোগের সার্বিক সহযোগিতায় এতে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন। এর আগে পরশুরামে ৫৬ টি স্বেচ্ছাসেবী সংগঠন দ্রুত বেড়িবাঁধ মেরামতের দাবিতে মানববন্ধন করেছে।

মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বার্তা অনুযায়ী, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এসব বিভাগের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাসও আছে। টানা বৃষ্টি হলে মুহুরি, কহুয়া, ও সিলোনিয়া নদীর পানি আবারো বেড়ে যাবে।

জানা গেছে, গত বছরের আগস্টে ভয়াবহ বন্যায় ক্ষতির রেশ কাটতে না কাটতেই চলতি বছরের ৮ জুলাই ভারতের পানির চাপে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর অন্তত ১৫টি স্থানে বেড়িবাঁধ ভেঙে যায়। এতে উপজেলার ২৫ টি গ্রামের নিম্মাঞ্চল সম্পূর্ণ তলিয়ে যায়। ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট, কালভার্টের ব্যাপক ক্ষতি হয়।

দ্রুত বেড়িবাঁধ মেরামতের দাবিতে স্থানীয় আবু তালেব রিপন বলেন, ‘বেড়িবাঁধের ভাঙন স্থানে এখনো মেরামত হয়নি। বৃষ্টি বেড়ি গেলেই ভাঙনকবলিত বাসিন্দাদের আবারও বন্যার কবলে পড়বেন। বাঁধ-সংলগ্ন এলাকার বাসিন্দারা চরম আতঙ্কে রয়েছেন।

পরশুরামের নিজ কালিকাপুরের বাসিন্দা শফিক আহম্মদ বলেন, গত বছরের বন্যায় সব হারিয়েছি। বাশেঁর বেড়ার ঘরে জোড়াতালি দিয়ে বসবাস করছি। রাত এলেই ভয়ে থাকি, কখস টানি এসে আবার সব ভাসিয়ে নিয়ে যায়। তিনি বলেন, মুহুরী নদীর বাঁধের যে স্থান দিয়ে পানি ডুকেছিলো সেই বাঁধটির কাজ এখনো হয়নি। ভারি বৃষ্টি হলেই সেখান দিয়ে ডুকবে পানি।

ফুলগাজী উপজেলার স্থানীয় সাংবাদিক জহিরুল ইসলাম রাজু বলেন, গত বছরের বন্যা আতংকের কারণে বৃষ্টির শুরু হওয়ায় স্থানীয় লোকজন বন্যার শংকায় রাত জেগে ঘরের সামনে বসে থাকে।

পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা গ্রামের গত ৮ জুলাইয়ের বন্যায় বসত ঘর হারানো মাসুম চৌধুরী বলেন, আকাশে মেঘ জমলে শরীরে কাপন শুরু হয়। নদীর পাড়ে ভাঙা স্থানে গিয়ে বসে থাকি। কখন আবার পানি লোকালয়ে ঢুকে আবারো নিঃস্ব করে দিয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের কাছে বারবার দাবি জানিয়েছি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে আমাদেরকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য। মাসুম আরও বলেন, বাঁধ মেরামত না হওয়ায় প্রতিটি রাত আতঙ্কে কাটতে হয়।

পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার দি নিউ ট্রেড লিংক এর স্বত্বাধিকারী তাজুল ইসলাম বলেন, পরশুরামের পশ্চিম অলকা গ্রামের মুহুরী নদীর ৮০ মিটার ভাঙা বাঁধ মেরামত কাজ শুরু হয়েছিল। রাতে হঠাৎ নদীর পানি বেড়ে গিয়ে মাটি খনন যন্ত্রসহ বাঁধ মেরামতের শ্রমিকদের বিভিন্ন সরঞ্জাম পানির স্রোতে নিয়ে যায়। পানি কমে গেলে আবার বাঁধ মেরামত কাজ শুরু করবেন বলে জানান।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন, চলতি বছরের ৮ জুলা ভয়াবহ বন্যায় পরশুরামের ১৫টি স্থানে বাঁধ ভেঙ্গে যায়। পানি উন্নয়ন বোর্ডেও পক্ষ থেকে ঠিকাদার নিয়োগ করে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত কাজ শুরু করা হয়েছিল কিন্তু গত ২০ জুলাই দ্বিতীয় দফা নদীর পানি বেড়ে যাওয়ায় বাঁধ মেরামত কাজ বন্ধ হয়ে যায়। নদীর পানি কমে গেলে আবার মেরামত কার্যক্রম শুরু করা হবে।

Tags: ফেনীতে বন্যাবন্যায় প্লাবিত
Previous Post

অনিয়মের কারণে স্থগিত বেনজীরের ডক্টরেট ডিগ্রি, তদন্ত কমিটি

Next Post

সোনামসজিদ স্থলবন্দরে রাস্তা নির্মানের উদ্যোগ নৌ-পরিবহণ উপদেষ্টার

Next Post

সোনামসজিদ স্থলবন্দরে রাস্তা নির্মানের উদ্যোগ নৌ-পরিবহণ উপদেষ্টার

ফাইল ফটো

মার্কিন বাজারের বিকল্প তৈরি করা দরকার: আমীর খসরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT