চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুকন্যাকে নিয়ে দুই মাস ধরে উধাও বাবা, টাকা না দিলে বিক্রির হুমকি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 পূর্বাহ্ন 15, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, অপরাধ, গাইবান্ধা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গাইবান্ধা পৌর শহরে ১১ মাস বয়সী কন্যাশিশুকে নিয়ে উধাও হয়ে মায়ের কাছে ১০ হাজার টাকা দাবি এবং টাকা না দিলে শিশুটিকে বিক্রি করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। প্রায় দুই মাস ধরে নিখোঁজ রয়েছে শিশু ফাতেমা আক্তার জান্নাত। সন্তানকে ফিরে পেতে থানায় ও আদালতে অভিযোগ করেও এখনো তার সন্ধান পাননি মা রুমানা আক্তার।

রুমানার অভিযোগ, গত ১৭ জুলাই বিকেলে তার স্বামী হামিদুল মিয়া শ্বশুরবাড়িতে আসেন। পরে শিশু ফাতেমাকে জুস কিনে দেওয়ার কথা বলে কোলে নিয়ে বাইরে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি।

ঘটনার দুই দিন পর হামিদুল ফোন করে মেয়েকে ফেরত দেওয়ার বিনিময়ে ১০ হাজার টাকা দাবি করেন বলে জানান রুমানা। টাকা না দিলে শিশুটিকে বিক্রি করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে তাঁর অভিযোগ।

রুমানা বলেন, তিনি কোনো কিছু চান না, শুধু সন্তানকে ফিরে পেতে চান। মেয়েটি কোথায় আছে বা কী অবস্থায় আছে, তা জানতে না পেরে তিনি চরম দুশ্চিন্তায় রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাইয়ে হামিদুলের সঙ্গে রুমানার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাদকের টাকা জোগাড় করতে হামিদুল তাকে শারীরিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। সন্তান জন্মের পর নির্যাতনের মাত্রা বেড়ে গেলে রুমানা মেয়েকে নিয়ে গাইবান্ধা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধানঘড়া এলাকায় বাবার বাড়িতে চলে যান।

স্বজনদের অভিযোগ, মাদকের টাকা সংগ্রহের জন্যই হামিদুল নিজের শিশুকন্যাকে ব্যবহার করছেন।

শিশুটির নানি রোশনা বেগম বলেন, তারা দরিদ্র ও দিনমজুর পরিবার। ১০ হাজার টাকা দেওয়ার সামর্থ্য তাদের নেই। নাতনিকে দ্রুত জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চান তিনি।

স্থানীয় বাসিন্দারাও হামিদুলের মাদকাসক্তির কথা জানিয়ে শিশুটিকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি শিশুটিকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।

Tags: ১০ হাজার টাকাগাইবান্ধা
Previous Post

সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

Next Post

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে সুখবর

Next Post
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে সুখবর

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বাড়ার দায় ইউক্রেনের ওপর চাপাচ্ছেন ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT