চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুত্রকে গলা কেটে হত্যা চেষ্টায় পিতা আটক

এস কে রাসেল by এস কে রাসেল
3:59 অপরাহ্ন 28, মে 2023
in অপরাধ, কিশোরগঞ্জ, জনপদ
A A
পুলিশের সঙ্গে আটক ব্যক্তি, ঘটনাস্থল থেকে উদ্ধার।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে পারিবারিক কলহের জেরে নিজের ছেলের গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। গুরুতর আহত পুত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দানেশ মিয়া (৫০) নামে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কোট শোলাকিয়া এলাকায় তাদের বসতঘরে এ ঘটনা ঘটে।

পুলিশের হাতে আটক দানেশ মিয়া কোট শোলাকিয়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। তার গ্রামের বাড়ি উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা কুঁড়েরপাড় এলাকায়। অপরদিকে গুরুতর আহত তার পুত্র মো. রাব্বি মিয়া (২৩) কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে পেশায় বিদ্যুতের কারিগর।

স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশী মো. ইউনুস মিয়া জানান, দানেশ দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। এক পর্যায়ে সে নিজেও মাদকাসক্ত হয়ে পড়ে। সে একাধিক বিয়েও করেছে। সাত মাস পূর্বে তার ছেলে রাব্বি বিয়ে করেছেন। সে তার পুত্রবধূকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার হাতাহাতি হয়েছে। লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখেন তারা। সম্প্রতি মাদকের টাকার জন্য ছেলে রাব্বিকে চাপ দিতে শুরু করেন। এ নিয়ে আজ সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাকু দিয়ে তার ছেলের গলায় আঘাত করেন। এতে তার গলা কেটে যায়। এ সময় দৌঁড়ে পালাতে চাইলে আবারও ছেলের পিঠে আঘাত করেন। এক পর্যায়ে স্থানীয় এলাকাবাসী এসে রাব্বিকে উদ্ধার করেন আর দানেশকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় দানেশ মিয়াকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: পারিবারিক কলহ
Previous Post

ঈদে প্রিয়তমা-সুড়ঙ্গের ভিড়ে দর্শক কেন দেখবে ‘প্রহেলিকা’?

Next Post

আইপিএল ফাইনাল: বৃষ্টি হলে যে নিয়মে খেলা হবে

Next Post
আইপিএল ফাইনালের জন্য মাঠে প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল ফাইনাল: বৃষ্টি হলে যে নিয়মে খেলা হবে

জনপ্রিয় নেতা ও কর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

'আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT