চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সেলোনায় সাংস্কৃতিক নীতি ফোরামে উপদেষ্টা ফারুকী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2025
in বাংলাদেশ
A A
বিশ্ব নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক প্রতিনিধিরা বার্সেলোনায় উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘বিশ্ব সাংস্কৃতিক নীতি ফোরাম মন্ডিয়াকাল্ট ২০২৫’। শতাধিক দেশের সংস্কৃতিমন্ত্রীর অংশগ্রহণে আয়োজিত এ ফোরামে বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান হিসেবে যোগ দেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ফোরামের উদ্বোধন করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

উদ্বোধনী অধিবেশনে সাংস্কৃতিক উপদেষ্টা ‘সাংস্কৃতিক অধিকার ও সাংস্কৃতিক অর্থনীতি’ শীর্ষক প্রথম পূর্ণাঙ্গ সেশনে বক্তব্য রাখেন।

ফারুকী বলেন, বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান আমাদের সামাজিক-সাংস্কৃতিক ভিন্নতাকে শক্তিতে রূপ দিয়েছে।

তিনি তুলে ধরেন, কীভাবে দেশের ঐতিহাসিক সাংস্কৃতিক বিভাজন দীর্ঘদিন ধরে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হয়ে সমাজকে ভেঙে দিয়েছে। তিনি আশ্বাস দেন, বাংলাদেশ অন্তর্বর্তী সরকার এসব বিভাজন সতর্কভাবে মোকাবিলা করবে এবং অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক পরিবেশ তৈরি করবে।

উপদেষ্টা ফারুকী সাম্প্রতিক আনন্দ শোভাযাত্রার উদাহরণ দেন, যেখানে ৫৪ বছরের মধ্যে প্রথমবারের মতো সব জাতিগোষ্ঠী মিলে কেন্দ্রীয়ভাবে নববর্ষ উদ্‌যাপন করেছে।

তিনি আরও জানান, সরকার এবার ধর্মীয় উৎসবগুলোকেও সাংস্কৃতিক মাত্রায় উদ্‌যাপনে বিশেষ উদ্যোগ নিয়েছে। এর মধ্যে দুর্গাপূজা, ঈদ এবং বুদ্ধ পূর্ণিমাকে ঘিরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজন ছিল নজরকাড়া।

তার মতে, সংস্কৃতির টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জরুরি। তিনি বৈশ্বিক সম্প্রদায়কে আহ্বান জানান ডিজিটাল মাধ্যম, বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মের সম্ভাবনা কাজে লাগিয়ে সাংস্কৃতিক কনটেন্ট প্রচারে।

ফারুকীর সঙ্গে ফোরামে ফিনল্যান্ড, প্যারাগুয়ে, মাল্টা ও পোল্যান্ডের সংস্কৃতিমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশের গত এক বছরের সাংস্কৃতিক অগ্রযাত্রার প্রশংসা করেন।

বিশ্বের সাংস্কৃতিক নীতিনির্ধারক ও মন্ত্রীদের সবচেয়ে বড় এ সমাবেশ মন্ডিয়াকাল্ট–এর লক্ষ্য হলো পোস্ট-এসডিজি কাঠামোয় সংস্কৃতিকে রাজনৈতিক অগ্রাধিকারে আনা। আগামীকাল বুধবার (১ অক্টোবর) ফোরামের ঘোষণাপত্র গৃহীত হবে।

Tags: বার্সেলোনাস্পেন
Previous Post

সিরিজ শুরুর আগেই দেশে ফিরছেন ম্যাক্সওয়েল

Next Post

২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বেড়ে হবে ৫ শতাংশ: এডিবি

Next Post
অ্যাশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাইনবোর্ড, গেটের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বেড়ে হবে ৫ শতাংশ: এডিবি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘পিআর মানে বুঝি পাবলিক রিলেশন ও জনসংযোগ, আমরা সেই পিআরে বিশ্বাসী’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT