চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বেড়ে হবে ৫ শতাংশ: এডিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:27 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
অ্যাশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাইনবোর্ড, গেটের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫ সালের শেষে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়াবে ৪ শতাংশে, যা ২০২৬ সালে অর্থবছরের শেষে বেড়ে ৫ শতাংশে পৌঁছাবে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

সংস্থাটির মতে, পোশাক রপ্তানি স্থিতিশীল থাকলেও রাজনৈতিক পট পরিবর্তন, ঘন ঘন বন্যা, শিল্পখাতে শ্রমিক অসন্তোষ এবং দীর্ঘস্থায়ী উচ্চ মুদ্রাস্ফীতির কারণে ভোক্তা চাহিদা হ্রাস পেয়েছে। এ কারণেই প্রবৃদ্ধির গতি ধীর হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

এডিবি বলেছে, ভবিষ্যতের প্রবৃদ্ধি অনেকাংশে ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন, বিনিয়োগ আকর্ষণ এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ওপর নির্ভর করবে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং জানান, মার্কিন শুল্কের প্রভাব এখনও বাণিজ্যে স্পষ্ট হয়নি, তবে ব্যাংকিং খাতের দুর্বলতা বিদ্যমান। টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা অপরিহার্য। পাশাপাশি ২০২৬ অর্থবছরের প্রবৃদ্ধির পথে বাণিজ্যিক অনিশ্চয়তা, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং নীতিগত স্থিতিস্থাপকতার অভাব ঝুঁকি হিসেবে রয়ে গেছে। তাই বিচক্ষণ সামষ্টিক অর্থনৈতিক নীতি বজায় রাখা এবং কাঠামোগত সংস্কার জোরদার করা জরুরি।

এডিবির প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাইকারি বাজারে সীমিত প্রতিযোগিতা, পর্যাপ্ত বাজার তথ্যের অভাব, সরবরাহ শৃঙ্খলের সংকট এবং টাকার দুর্বলতার কারণে মুদ্রাস্ফীতি ২০২৪ অর্থবছরের ৯.৭৭ শতাংশ থেকে বেড়ে ২০২৫ অর্থবছরে ১০ শতাংশে পৌঁছাতে পারে। তবে চলতি হিসাবে ২০২৫ অর্থবছরে জিডিপির ০.০৩ শতাংশ উদ্বৃত্ত থাকবে বলে আশা করা হচ্ছে। যা ২০২৪ অর্থবছরের ১.৫ শতাংশ ঘাটতির তুলনায় ভালো ফলাফল।

এই ইতিবাচক পরিবর্তন বাণিজ্য ঘাটতি সংকোচন ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ফল বলে উল্লেখ করেছে সংস্থাটি।

Previous Post

বার্সেলোনায় সাংস্কৃতিক নীতি ফোরামে উপদেষ্টা ফারুকী

Next Post

‘পিআর মানে বুঝি পাবলিক রিলেশন ও জনসংযোগ, আমরা সেই পিআরে বিশ্বাসী’

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘পিআর মানে বুঝি পাবলিক রিলেশন ও জনসংযোগ, আমরা সেই পিআরে বিশ্বাসী’

একজন নারী সাক্ষাৎকার দিচ্ছেন, পাশে অন্য দুই ব্যক্তি হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-কলকাতা দূরত্বেই কি জমছে অনিশ্চয়তা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT