চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মঙ্গল শোভাযাত্রা’ নিয়ে যা বললেন সংস্কৃতি উপদেষ্টা

এবারের স্লোগান ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:52 অপরাহ্ন 24, মার্চ 2025
in বিনোদন
A A
সংস্কৃতি উপদেষ্টা মঙ্গল শোভাযাত্রা নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন নিয়ে রবিবার (২৩ মার্চ) নিজ মন্ত্রণালয়ে এক সভা শেষে ফারুকী সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে আসন্ন নববর্ষ নিয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন তিনি। তবে এরমধ্যে ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনের ইঙ্গিত বিষয়ে শুরু হয় আলোচনা সমালোচনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলে ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনের আভাস নিয়ে সমালোচনা। তবে সোমবার (২৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে নববর্ষের আয়োজন নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে সংস্কৃতি উপদেষ্টা বললেন, সব জাতিসত্তার অংশগ্রহণে এবারের নববর্ষের শোভাযাত্রা হবে আরো বিশাল পরিসরে।

সোমবার সভা শেষে সংবাদকর্মীদের উদ্দেশে ফারুকী বলেন,“আজকে আমরা কথা বলেছি শোভাযাত্রার কন্টেন্ট নিয়ে। কন্টেন্ট বলতে বলতে চাইছি শোভাযাত্রার মধ্যে কী কী থাকবে, আমরা কীভাবে এটি উপস্থাপন করবো, কীভাবে কোঅর্ডিনেশন করবো, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে ভিন্ন ভিন্ন জাতীগোষ্ঠীর পারফর্মাররা আসবে, তাদেরকে আমরা কীভাবে আনবো, কোথায় তাদের উপস্থাপন করা হবে- এসব নিয়ে আলাপ হয়েছে। এগুলো কিন্তু অনেক বড় আলোচনা। এর বাইরে আজকে আমাদের কোনো আলোচনা হয়নি।”

এসময় সংবাদকর্মীদের একজন জিজ্ঞেস করেন, ব্যানারে কি ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম নিয়েই বের হচ্ছে? এমন প্রশ্নে ফারুকী বলেন,“আমি আবারও বলছি, এমন প্রশ্নটা গতকাল আপনারাই করেছিলেন। গতকালের মিটিংয়ে আমাদের এ নিয়ে কোনো আলোচনা হয়নি। আপনারা মিটিং শেষে প্রশ্ন করেছেন, তারপর আমাকে অনেকে মিস কোট করে করে লিখেছেন, সেটাও আমি দেখেছি। নিজের মতো করে আমার মুখে শব্দ বসিয়েছেন। আজকের মিটিংয়েও এ নিয়ে (মঙ্গল শোভাযাত্রা) কোনো আলোচনা হয়নি। এসব কোনো সিদ্ধান্তই নেয়া হয়নি।”

এবারের মঙ্গল শোভাযাত্রার স্লোগান নিয়েও কথা বলেন ফারুকী। এসময় তিনি বলেন, এবার শোভাযাত্রার স্লোগান হচ্ছে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। যেহেতু এটি ফ্যাসিবাদ পরবর্তী নববর্ষ উদযাপন হচ্ছে। আরেকটা কথা বলতে পারি, এবারের উৎসবটা দুই দিনব্যাপী হবে। জাতীয়ভাবে চৈত্রসংক্রান্তির আয়োজন থাকবে, এবং পহেলা বৈশাখেরও আয়োজন থাকবে। তারমধ্যে শোভাযাত্রাও একটা আয়োজন।

শোভাযাত্রা নিয়ে সংস্কৃতি উপদেষ্টা এসময় বলেন, শোভাযাত্রার জন্য ইতিমধ্যে চারুকলা অনুষদ কাজ শুরু করেছে আমাদের চঞ্চল ভাইদের নেতৃত্বে। তারা দিনরাত কাজ করছে। এরসঙ্গে আরো অনেকে যুক্ত হচ্ছেন। বিভিন্ন জাতীগোষ্ঠী এবং তাদের সাংস্কৃতিক টিম, এমনকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোও এটার সাথে যুক্ত হচ্ছে। ফলে এটা হতে যাচ্ছে বিগার, বেটার এন্ড মোর কালারফুল!

Tags: পহেলা বৈশাখফারুকীমঙ্গল শোভাযাত্রালিড বিনোদন
Previous Post

তামিমের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা

Next Post

সাবেক আইজিসহ তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

Next Post
সাদা ঐতিহাসিক ভবন ও গাছের সাথে সুন্দর উদ্যানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক আইজিসহ তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবালের জন্য শুভকামনা ও প্রার্থনা. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমের জন্য শাকিব-অপূর্ব-তমাদের প্রার্থনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT