চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 অপরাহ্ন 24, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
তামিম ইকবাল অনুশীলনে ব্যস্ত, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। স্থানীয় বেগম ফজিলাতুন্নেছা হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন আছেন তিনি। দেশসেরা  সাবেক ওপেনারের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার পক্ষে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সাথে কথা বলেন।

নিজাম উদ্দিন তাকে তামিমের শারীরিক অবস্থার হালনাগাদ জানান। পাশাপাশি বলেছেন, ‘বিসিবি তামিমের চিকিৎসকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে এবং খেলোয়াড়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় যেকোনো সহায়তা প্রদান করতে প্রস্তুত।

এছাড়া তামিম ইকবালের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে নিয়মিত প্রধান উপদেষ্টাকে অবহিত রাখবেন বলেও জানান নিজাম উদ্দিন।

সবশেষ খবর অনুযায়ী, জাতীয় দলের সাবেক ক্রিকেটারের দুবার হার্ট অ্যাটাক হয়েছে। হার্টে রিং পরানো হয়েছে। আপাতত অবস্থা উন্নতির দিকে।

বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ চলছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। অধিনায়ক হিসেবে টসে অংশ নেন তামিম। এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। বিকেএসপিতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তামিমকে। অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের কেপিজে হাসপাতালে (বেগম ফজিলাতুন্নেছা হাসপাতাল)। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন টাইগারদের ৩৬ বর্ষী বাঁহাতি তারকা ব্যাটার।

সাবেক অধিনায়ক হুট করে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্ধারিত জরুরি সভা স্থগিত করেছে। দুপুর ১২টায় সভা শুরু হওয়ার কথা ছিল। তামিমকে দেখতে হাসপাতালে গেছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা। তামিমের স্ত্রী ও বড় ভাই নাফিস ইকবাল সেখানে পৌঁছেছেন।

Tags: অসুস্থতামিমবিকেএসপিমোহামেডানলিড স্পোর্টস
Previous Post

‘সব সিনেমা মুক্তি দিন, নাহলে কোনটাই দেয়ার দরকার নেই’

Next Post

‘মঙ্গল শোভাযাত্রা’ নিয়ে যা বললেন সংস্কৃতি উপদেষ্টা

Next Post
সংস্কৃতি উপদেষ্টা মঙ্গল শোভাযাত্রা নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মঙ্গল শোভাযাত্রা’ নিয়ে যা বললেন সংস্কৃতি উপদেষ্টা

সাদা ঐতিহাসিক ভবন ও গাছের সাথে সুন্দর উদ্যানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক আইজিসহ তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT