চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারিণ বললেন,‘সাবিলাকে মনে আছে আপনাদের?’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:32 অপরাহ্ন 12, জুলাই 2024
in বিনোদন
A A
বাংলাদেশী নারী সড়কে হাঁটছেন, পটভূমিতে শহরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন ছোটপর্দার তারকা অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ভিডিওতে দর্শকদের উদ্দেশে তিনি জানতে চান, ‘সাবিলাকে মনে আছে আপনাদের?’ এরপর নিজেই খোলাসা করেন পুরো বিষয়টি!

কে এই সাবিলা? ফারিণ ভিডিওতে বলেন, আপনারা ‘লেডিস এন্ড জেন্টলম্যান’-এ আমাকে সাবিলা হিসেবে দেখেছিলেন। যেটা মোস্তফা সরয়ার ফারুকীর নির্মাণ ছিলো। এই ওয়েব সিরিজটা আসলে আমার জীবনে লাইফ চেঞ্জিং এক্সপেরিয়েন্স। সাবিলা চরিত্রটি করার পর থেকে আমি আসলে এতো মানুষের রেসপন্স পেয়েছি। শুধু বাংলাদেশ থেকে নয়, দেশের বাইরে থেকেও। এই চরিত্রটি আমার জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে।

কিন্তু হঠাৎ পুরনো এই ওয়েব সিরিজ নিয়ে সরব হলেন কেন ফারিণ? আসলে ফারুকী নির্মিত এই ওয়েব সিরিজটি স্ট্রিমিং হয়েছিলো ভারতীয় প্লাটফর্ম জি-ফাইভে। গেল বছর এই প্লাটফর্মটি বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম তুলে নিয়েছে। ফলে বাংলাদেশি কন্টেন্টগুলো দেশের দর্শকরা আর দেখতে পারছে না। মূলত ‘লেডিস এন্ড জেন্টলম্যান’ নিয়ে আনন্দ সংবাদ জানাতেই ভিডিও দিয়েছেন ফারিণ!

ভিডিওর শেষ অংশে এই অভিনেত্রী জানান, বাংলাদেশের ওটিটি প্লাটফর্ম বঙ্গতে বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা থেকে স্ট্রিমিং হচ্ছে ‘লেডিস এন্ড জেন্টলম্যান’। এসময় যারা দেখেননি সিরিজটি তাদের উদ্দেশে ফারিণ বলেন, এটি দু’তিন বছর আগের একটি কাজ। হয়তো অনেকেই এটি দেখেননি। যারা দেখেননি, আমি আশা করবো তারা যেন বঙ্গতে গিয়ে এটি দেখে ফেলবেন!

‘লেডিস এন্ড জেন্টলম্যান’ প্রযোজনা করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এটি তার প্রথম প্রযোজিত কোনো ওয়েব সিরিজ। এর আগে তিনি প্রযোজনা করেছেন ফারুকীর প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’।

এই সিরিজের মূল চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এছাড়া আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, আফজাল হোসেন, জয়ন্ত চ্যাটার্জী, হাসান মাসুদ, সাবেরী আলম, পার্থ বড়ুয়া, মুকিত জাকারিয়া, ইরেশ যাকের, মারিয়া নূর, মোস্তফা মনোয়ার, শরাফ আহমেদ জীবন এবং চঞ্চল চৌধুরী প্রমুখ।

Tags: আফজাল হোসেনইরেশ যাকেরজয়ন্ত চ্যাটার্জীজি-ফাইভতাসনিয়া ফারিণনাটকপার্থ বড়ুয়াফারিণফারুকীমামুনুর রশীদমারিয়া নূরমুকিত জাকারিয়ামোস্তফালিড বিনোদনসাবেরী আলমসিনেমাসিরিজহাসান মাসুদ
Previous Post

‘ইতালির শিরোপা উঁচিয়ে ধরা আমাকে আজীবন তাড়িত করবে’

Next Post

‘পেসার হিসেবে ২০ বছরের বেশি খেলাটা বিশেষ’

Next Post
ক্রিকেটার পেসার মাঠে জয়োল্লাসে, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পেসার হিসেবে ২০ বছরের বেশি খেলাটা বিশেষ’

বৃষ্টির কারণে মোস্তাফা জব্বারের অফিসে পানি জমে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টিতে ডুবেছে মোস্তাফা জব্বারের অফিস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT