চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পেসার হিসেবে ২০ বছরের বেশি খেলাটা বিশেষ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:06 অপরাহ্ন 12, জুলাই 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার পেসার মাঠে জয়োল্লাসে, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

লর্ডস টেস্ট দিয়ে ইতি টানার কথা আগেই জানিয়ে রেখেছিলেন জেমস অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিদায়ী টেস্টটা রাঙিয়েছেন ৪১ বর্ষী পেসার। দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিয়েছেন। প্রায় ২১ বছরের ক্যারিয়ার বর্ণিল ছিল তার। ১৮৮ টেস্টে নিয়েছেন ৭০৪ উইকেট। পেসার হিসেবে এতটা সময় ধরে খেলা চালিয়ে নেয়াকে বিশেষ বলছেন ইংলিশ কিংবদন্তি।

লর্ডসে ইনিংস ও ১১৪ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচ শেষে ড্রেসিংরুমে ধারাভাষ্যকার নাসের হুসেইনের মুখোমুখি হয়েছিলেন অ্যান্ডারসন। জানিয়েছেন গর্বের কথা।

নিজের ১৫তম ওভারের প্রথম বলে উইকেট তুলে নেয়ার সুযোগ এসেছিল ডানহাতি পেসারের সামনে। ১০৩ রানে ৯ উইকেট হারিয়ে বসা উইন্ডিজ ব্যাটার গুডাকেশ মোতি ফিরতি ক্যাচ দিয়ে বসেন। অ্যান্ডারসনের বাঁ-হাত থেকে ক্যাচ ফসকে যায়।

বিদায়ী ইনিংসে ক্যাচ মিসের সময় গ্যালারি দারুণভাবে সমর্থন করেছে। বিষয়টিতে বেশ অভিভূত কিংবদন্তি পেসার। বলেছেন, ‘আমি এখনও অনুশোচনা করছি, ক্যাচটি মিস করার জন্য। তবে গ্যালারিতে যে প্রতিক্রিয়া ছিল, তাতে আমি অভিভূত। যা অর্জন করেছি তাতে আমি গর্বিত।’

লর্ডস টেস্টের তৃতীয় দিন শুরুর আগে গার্ড অব অনার পেয়েছেন অ্যান্ডারসন। দুদলের ক্রিকেটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে সম্মান জানান। গ্যালারির দর্শকরা দাঁড়িয়ে করতালিতে বিদায়ী অভিবাদন জানান। ভালোবাসা পেয়ে আনন্দঅশ্রু আটকাতে পারেননি।

‘আমি যে প্রতিক্রিয়া পেয়েছি তা বেশ আবেগপূর্ণ এবং বিশেষ। আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি মনে করি সক্ষম ছিলাম, ফাস্ট বোলার হিসেবে ২০ বছরের বেশি খেলাটা বিশেষ। আমি গর্বিত এবং খুশি, নিজেকে চোটমুক্ত রাখতে পেরেছি, দীর্ঘদিন খেলেছি।’

ক্যারিয়ারে অনেক টেস্ট জেতার স্বাদ পেয়েছেন অ্যান্ডারসন। সামনের দিনগুলোতে সেই অনুভূতি মিস করার কথা জানিয়েছেন, ‘টেস্ট ম্যাচ জেতার অনুভূতিটা মিস করব। এরচেয়ে ভালো অনুভূতি নেই। আমরা আধিপত্য বিস্তার করেছি, কিন্তু এই ম্যাচে জয়ের জন্য কঠোর লড়াই করেছি। অ্যাটকিনসন এবং জিমি (স্মিথ) অভিষেকে দুর্দান্ত ছিলেন। ড্রেসিংরুমে এই ধরনের পারফরম্যান্স উদযাপন করা আমি মিস করব।’

Tags: অ্যাটকিনসনঅ্যান্ডারসনইংল্যান্ডনাসেরলর্ডস টেস্টলিড স্পোর্টস
Previous Post

ফারিণ বললেন,‘সাবিলাকে মনে আছে আপনাদের?’

Next Post

বৃষ্টিতে ডুবেছে মোস্তাফা জব্বারের অফিস

Next Post
বৃষ্টির কারণে মোস্তাফা জব্বারের অফিসে পানি জমে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টিতে ডুবেছে মোস্তাফা জব্বারের অফিস

প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার, পরিত্যক্ত ক্ষেত থেকে উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিত্যক্ত ক্ষেত থেকে প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT