চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম: ফারিয়া

ফারিয়া শাহরিন মনে করেন,“১০০ কাজের চেয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ এর মতো ১টা কোয়ালিটি কাজ যথেষ্ট”

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 অপরাহ্ন 13, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
ফারিয়া হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অন্তরা চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন ফারিয়া শাহরিন। চরিত্রটির মাধ্যমে তিনি দেশ-বিদেশে নানা সম্মানও পেয়েছেন। সিরিয়ালটির পঞ্চম সিজন প্রচারে এলেও এতোদিন স্ক্রিনে পাওয়া যায়নি অন্তরাকে!

অবশেষে চ্যাপ্টার সিক্সে এন্ট্রি হলো তার। দুই বছর পর আবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরতে পেরে ফারিয়া শাহরিন দারুণ উচ্ছ্বসিত। জানালেন, তার দুই বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে।

চ্যানেল আই অনলাইনকে ফারিয়া শাহরিন বললেন, প্রায় দুই বছর আমি ব্যাচেলর পয়েন্টের জন্য অপেক্ষা করেছি। এই সিরিয়ালের অন্য কোনো কাজ করিনি। নিজেকে প্রস্তুত করেছি, ওজন কমিয়েছি। অনেক অপেক্ষার পর অবশেষে চ্যাপ্টার ৬-এ নিজেকে বঙ্গ-তে দেখে খুব শান্তি লাগছে। আশা করছি, দর্শক আমার কামব্যাক দেখে খুশি হবে, কারণ আমি অনেক পরে এন্ট্রি নিলাম।

অন্তরা ফিরে এসেছে, এখনই দেখুন বংগোবিডিতে. Channel i News - চ্যানেল আই নিউজ এই দুটি বছর ফারিয়া শাহরিনকে দেখার জন্য দর্শকরাও অস্থির হয়ে ছিলেন। তিনি বলেন, এতদিন আমার কমেন্ট বক্স ভর্তি একটা কমেন্ট প্রশ্ন ছিল আমাকে কেন দেখা যাচ্ছে না সিজন ৫-এ? আমি উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। অবশেষে সব উত্তর একসাথে দিয়ে দিলাম।

ফারিয়া শাহরিন বলেন, আমি কাজটা ভালোবেসে করি, টাকার জন্য করিনা। এজন্য ১০০ কাজের চেয়ে ব্যাচেলর পয়েন্টের মতো ১টা কোয়ালিটি কাজ যথেষ্ট।

সিরিয়ালটির নিয়মিত দর্শকদের কাছে শুভ ওরফে মিশু সাব্বিরের সঙ্গে অন্তরার জমিয়ে প্রেমের খুনসুটি ব্যাপক বিনোদিত করতো। সেই শুভ এবারের সিজনে কিছুটা মিসিং!

শুভ তো ব্যাচেলরদের ফ্ল্যাটে নিয়মিত নেই, তাহলে অন্তরার কী হবে? উত্তরে ফারিয়া বললেন, শুভ ছাড়াও অন্তরা যে টিকে থাকতে পারে সেটাই হয়তো দেখানো হবে এবার। কার সাথে পেয়ার হবে সেটা বলা যাচ্ছে না। তবে এবার নিজের পরিচয় নিয়ে অন্তরা একেবারে অন্যভাবে আসছে। তবে অন্তরা একাই ১০০ সেটা হয়তো প্রুভ করে দেখাবে।

ফারিয়া কালো সালোয়ার পরিহিত, হাস্যোজ্জ্বল ও আত্মবিশ্বাসী. Channel i News - চ্যানেল আই নিউজ ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, অর্চিতা স্পর্শিয়া, পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।

ওটিটির প্ল্যাটফর্ম বঙ্গের পাশাপাশি পরবর্তীতে চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউবেও নাটকটি দেখা যাচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫।

Tags: অর্চিতা স্পর্শিয়াআবদুল্লাহ রানাচাষী আলমজিয়াউল হক পলাশতৌসিফ মাহবুবপাভেলফারিয়া শাহরিনব্যাচেলর পয়েন্টমনিরা মিঠুমারজুক রাসেলমিশু সাব্বিরলিড বিনোদনশামীমা নাজনীনসিনেমাসিরিয়ালস্ক্রিন
Previous Post

ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর সঙ্গে কী করছেন ভাইজান?

Next Post

দেশকে প্রতিবার ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছে বিএনপি: তারেক রহমান

Next Post
তারেক রহমান বক্তৃতা দিচ্ছেন, পেছনে বইয়ের শেলফ ও ছবি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশকে প্রতিবার ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছে বিএনপি: তারেক রহমান

বাংলা এফএমের লোগো, বাংলা ভাষায় সম্প্রচার করে. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি নিবন্ধন পেল ‘বাংলা এফএম’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT