চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি নিবন্ধন পেল ‘বাংলা এফএম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:45 অপরাহ্ন 13, ডিসেম্বর 2025
in বাংলাদেশ
A A
বাংলা এফএমের লোগো, বাংলা ভাষায় সম্প্রচার করে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

‘বাংলা এফএম’ বাংলার কণ্ঠস্বর এই শ্লোগানকে ধারণ করে দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘বাংলা এফএম’ জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী সরকারি নিবন্ধন লাভ করেছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুসারে বাংলা এফএম-কে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন প্রদান করা হয়েছে।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা স্বাক্ষরিত সনদে বলা হয়, সরকার নির্ধারিত সকল শর্তাবলী যথাযথভাবে মেনে চলার বাধ্যবাধকতা থাকবে এই অনলাইন গণমাধ্যমের ওপর।

দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক ও দর্শকদের আস্থা অর্জন করে আসছে বাংলা এফএম-এর অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগ। প্রতিদিন কয়েক লাখ পাঠক ও দর্শক বাংলা এফএম-এর সংবাদ পড়ছেন ও দেখছেন, যা প্রতিষ্ঠানটির ধারাবাহিক অগ্রযাত্রায় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

বাংলা এফএম-এর সম্পাদক রাশেদ মানিক বলেন, এই সরকারি অনুমোদন আমাদের কাজের ক্ষেত্রকে যেমন আরও বিস্তৃত করেছে, তেমনি দেশ ও জাতির প্রতি আমাদের দায়বদ্ধতাও বহুগুণে বাড়িয়েছে। আগামী দিনে সংবাদ প্রকাশে আমরা আরও দায়িত্বশীল, সৃজনশীল, বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।

বাংলা এফএম-এর প্রকাশক আনোয়ার মুরাদ বলেন, বাংলা এফএম-এর এই নিবন্ধন আমাদের দীর্ঘদিনের পরিশ্রম ও কাজের স্বীকৃতি। এই অনুমোদন প্রাপ্তিতে বাংলা এফএম-এর প্রতিটি সদস্য, শুভানুধ্যায়ী এবং পাঠক-দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি।

Tags: বাংলা এফএমরাশেদ মানিক
Previous Post

দেশকে প্রতিবার ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছে বিএনপি: তারেক রহমান

Next Post

রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগরের নির্বাহী কমিটি গঠন

Next Post
রবীন্দ্রসংগীত পরিবেশনা করছে সংগীতশিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগরের নির্বাহী কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক ও দর্শকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউল্যাবে সিনেমা, সংস্কৃতি ও সৃজনশীলতার মিলনমেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT