চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারহান-ইউসূফ-জিদানকে যে পথ বাতলে দিলেন থমাস ডুলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:53 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

হামজা দেওয়ান চৌধুরী আসার পর থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার জন্য লাইন পড়েছে বংশোদ্ভূত ও প্রবাসী খেলোয়াড়দের। তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ইংল্যান্ডের ক্লাব ফুলহ্যাম ইউনাইটেডের বয়সভিত্তিক দলে বেড়ে ওঠা ফারহান আলী ওয়াহিদ। সঙ্গে আছেন ইউসূফ আহমেদ ও জিদান ইউসুফ। ইংল্যান্ডে বেড়ে উঠলেও সরাসরি তাদের দলে নিতে নারাজ বাংলাদেশ দলের কোচ থমাস ডুলি।

তাদের সম্পর্কে প্রশ্নে কোচ ডুলি বলেছেন, ‘ফারহান আলী ওয়াহিদ প্রিমিয়ার লিগে খেলেন না। প্রিমিয়ার লিগের একটি একাডেমিতে বেড়ে উঠেছেন। এখন সপ্তম টায়ারের একটি ক্লাবে খেলেন। একই টায়ারে ইউসূফও খেলেছেন। ইন্দোনেশিয়ার আবহাওয়া এবং ইংল্যান্ডের আবহাওয়া এক নয়। তাই দলে জায়গা পেতে হলে তাকেও পরীক্ষা দিয়ে আসতে হবে।’

‘ইউসুফ ইংল্যান্ডের নিচু স্তরের লিগে (পঞ্চম বা সপ্তম টায়ারে) খেলেছেন। সেখানকার আর এখানকার আবহাওয়া এবং খেলার ধরন সম্পূর্ণ আলাদা। সে ভালো খেলোয়াড়, তবে এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে তার সময় লাগবে। সে পেশাদার পর্যায়ের চেয়ে কিছুটা অপেশাদার জায়গা থেকে এসেছে।’

অনূর্ধ্ব-২০ জাতীয় দলে অভিষেক হওয়া জিদান ইউসুফকে নিয়ে ডুলির মূল্যায়ন এমন, ‘জিদান ভবিষ্যতের জন্য খুব ভালো প্রতিভাবান একজন খেলোয়াড়। তার শারীরিক গঠন দারুণ, তবে তাকে এখনও অনেককিছু শিখতে হবে। বিশেষ করে পেছন থেকে বল নিয়ে খেলার ক্ষেত্রে তাকে আরও সতর্ক হতে হবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ দল নিয়ে প্রশ্নে ডুলি বললেন, ‘সেরা দল নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হচ্ছে। তবে আমাদের মনে রাখতে হবে আমরা এখানে আন্ডারডগ। র‍্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া আমাদের চেয়ে এগিয়ে। আমাদের সবকিছু নিখুঁতভাবে করতে হবে যাতে আমরা তাদের সাথে লড়াই করতে পারি। আমরা আগের টুর্নামেন্ট বা সাফ চ্যাম্পিয়নশিপ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আরও ভালো করার চেষ্টা করব।’

Tags: জিদানথমাস ডুলিফারহানবাফুফেলিড স্পোর্টস
Previous Post

ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে স্পিডবোট উল্টে দুই যাত্রী নিহত

Next Post

এবার এমিতে দাপট দেখালেন কারা?

Next Post

এবার এমিতে দাপট দেখালেন কারা?

আহারে জীবন, আহারে মৃত্যু— আমীরুল ইসলাম নেই, আছে তাঁর সৃষ্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT