চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারাজ সিনেমাটি দেখবেন হাইকোর্ট, আদেশ দেবেন সোমবার

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
2:37 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, আদালত
A A
ফারাজ সিনেমার ট্রেলার, অভিনেতা দীপঙ্কর দত্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা নিয়ে বলিউডে নির্মিত ফারাজ সিনেমাটি বাংলাদেশের সিনেমা হল ও অনলাইন প্লাটফর্মে প্রচার-প্রকাশ বন্ধ চেয়ে করা রিটের আদেশ আগামীকাল।

তবে আদেশের আগে আগামীকাল সকালে রিটের পক্ষের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীর উপস্থিতিতে খাস কামরায় সিনেমাটির (রিটে বিষয়বস্তু কেন্দ্রিক) গুরুত্বপূর্ণ অংশগুলো দেখবেন হাইকোর্ট বেঞ্চের দুই বিচারপতি।

হলি আর্টিজনের ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদের করা রিটের শুনানি নিয়ে রোববার বিচারপতি মো. খসরুজ্জমান ও বিচারপতি মো. বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চে আদেশের জন্য সোমবার দিন ধার্য করেন।

আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আজ আদেশের দিন ধার্যের পর রিটের পক্ষের আইনজীবী সাংবাদিকদের বলেন, ফারাজ সিনেমাটি বাংলাদেশের কোনো সিনেমা হল এবং অনলাইন প্লাটফর্মসহ কোথাও যেন প্রদর্শন করা না হয় সেজন্য রিটটি করা হয়েছে। এই সিনেমায় যে চিত্রায়িত করা হয়েছে, সেখানে দেখানো হয়েছে দুইজন জঙ্গি কথা বলছেন, তার মধ্যে একজনের সঙ্গে অবিন্তার আপত্তিকর সম্পর্ক ছিল এবং তার পোশাক পরিচ্ছেদ এমনভাবে দেখানো হয়েছে যা আমাদের সভ্য সমাজে শিক্ষিত পরিবার কখনো এসব পোশাক পরিচ্ছেদ পরিধান করে না। এছাড়া এই সিনেমায় মেয়েটাকে চারিত্রিকভাবে অবনতি করা হয়েছে। এমনকি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থ দেখানো হয়েছে। যা সার্বভৌমত্নে প্রশ্ন। এসব কারণে বাংলাদেশের কোনো প্লাটফর্মে এটি আসা উচিত না। তাই বিষয়টি চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। ওটিটি, নেটফ্লিক্স, অ্যামাজনসহ কোনো প্লাটফর্মে এটি যেন মুক্তি না দেয়া হয় সেজন্য বিটিআরসি’র প্রতি নির্দেশ চাওয়া হয়েছে।

তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি (বিটিআরসি) ও পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা রিটে ভারতে প্রযোজিত সিনেমা ফারাজ বাংলাদেশের সিনেমা হলে প্রদর্শন এবং নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমসসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে প্রচার স্থায়ীভাবে নিষিদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না এবং বাংলাদেশের সিনেমা হলে প্রদর্শন এবং নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমসসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে প্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

Tags: ফারাজহাইকোর্ট
Previous Post

সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ১৫

Next Post

তুরস্কে ভূমিকম্প: তাঁবু-কন্টেইনারে হাজারও মানুষের আশ্রয়

Next Post
তুরস্কে ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের পাশে একজন নারী দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কে ভূমিকম্প: তাঁবু-কন্টেইনারে হাজারও মানুষের আশ্রয়

বাংলাদেশি অভিনেতা তামিল অভিনেতা মায়িলসামির শেষ বিদায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন তামিল অভিনেতা মায়িলসামি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT