চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন তামিল অভিনেতা মায়িলসামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:47 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
বাংলাদেশি অভিনেতা তামিল অভিনেতা মায়িলসামির শেষ বিদায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন তামিল কমেডিয়ান অভিনেতা মায়িলসামি। রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। অসংখ্য তামিল সিনেমায় কমেডি এবং রসে ভরপুর ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেতা।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রবীণ এই অভিনেতা। শনিবার আচমকাই অসুস্থতা অনুভব করেন তিনি। তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চেন্নাইয়ের রামচন্দ্র হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

৩৯ বছরের অভিনয় ক্যারিয়ারে ২০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন মায়িলসামি। প্রবীণ পরিচালক এবং অভিনেতা কে ভাগ্যরাজের ‘ধাভানি কানাভুগাল’ ছবির হাত ধরে অভিনেতা হিসাবে অভিষেক করেছিলেন তিনি। তামিল চলচ্চিত্র শিল্পে কমেডিতে অভিনয় করে নিজের পদচিহ্ন রেখে গিয়েছেন তিনি।

‘ধুল’, ‘ভাসিগারা’, ‘ঘিল্লি’, ‘গিরি’, ‘উথামাপুথিরান’, ‘ভিরাম’, ‘কাঞ্চনা’ এবং ‘কাঙ্গালাল কাইধু সে’ ছবির জন্য মায়িলসামি সেরা কমেডিয়ানের জন্য তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

একজন প্রশংসিত স্টেজ পারফর্মার, স্ট্যান্ড-আপ কমেডিয়ান, টিভি হোস্ট এবং থিয়েটার শিল্পী ছিলেন মায়িলসামি। এছাড়াও তিনি চেন্নাইয়ের সান টিভিতে আসাথাপোভাথু ইয়ারুতে নিয়মিত অতিথি বিচারক ছিলেন।

সম্প্রতি  তাকে দেখা গিয়েছে  ‘নেনজুকু নিধি’, ‘ভিটলা বিশেশাম’ এবং ‘দ্য লেজেন্ড’ এর মতো ছবিতে। কমেডিয়ান অভিনেতার মৃত্যুতে নেটমাধ্যমের পাতায় শোক প্রকাশ করেছেন অনুরাগী এবং সহকর্মীরা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: তামিল অভিনেতামারা গেছেন
Previous Post

তুরস্কে ভূমিকম্প: তাঁবু-কন্টেইনারে হাজারও মানুষের আশ্রয়

Next Post

‘পাঠান’র সাফল্যের মাঝেই আসছে হৃতিকের ‘ওয়ার’র সিকুয়েল!

Next Post
অভিনেতা হৃতিক রোশান 'ওয়ার' সিনেমার দৃশ্যে অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'পাঠান'র সাফল্যের মাঝেই আসছে হৃতিকের 'ওয়ার'র সিকুয়েল!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন, নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাসী, নৌকা এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT