চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ মিনিটেই ফয়সাল হত্যার মিশন শেষ করে খুনিরা

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
4:05 অপরাহ্ন 06, জুলাই 2022
in - সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
বাংলাদেশি পুলিশ সদস্যরা অপরাধীদের গ্রেপ্তার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে হত্যাকাণ্ডের শিকার ছাত্রলীগ নেতার ভাই বাদী হয়ে অবশেষে ১৭ জনের নাম উল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাত রেখে হত্যা মামলা দায়ের করেছেন।

কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফয়সাল উদ্দিনকে মাত্র ১০ মিনিটেই হত্যা নিশ্চিত করে খুনিরা। আগে থেকে প্রস্তুতির কারণে পাঁচ থেকে ১০ মিনিটে  হত্যাকাণ্ড শেষ করা গেছে বলে জানিয়েছে হত্যায় প্রধান অভিযুক্ত আজিজুল হক সিকদার (৩৪) ও মো. ফিরোজ আলম (৩৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল হত্যার সঙ্গে তারা জড়িত থাকার কথা স্বীকারের পাশাপাশি  হত্যার ঘটনার বর্ণনাও দিয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর উপঅধিনায়ক মেজর মনজুর মেহেদী ইসলাম।

বুধবার (৬ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য নিশ্চিত করেন। তবে, গ্রেপ্তারদের রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি।

মেজর মনজুর মেহেদী জানান, গত ৩ জুলাই খুরুশকুলে আওয়ামী লীগের সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে ফয়সাল উদ্দিনকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তারে র‍্যাব চিরুনি অভিযান শুরু করে। অভিযানে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়।

তিনি জানান, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এজাহারের প্রধান অভিযুক্ত আজিজুল হককে লিংকরোড তার নিকটাত্মীয়ের বাসা, পরে মো. ফিরোজ আলমকে তার দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র‍্যাব-১৫ এর মেজর মনজুর মেহেদী ইসলাম।

অন্যদিকে, কক্সবাজারের খুরুশকুলে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দীনকে (২৫) পুলিশের সামনে কুপিয়ে হত্যার ঘটনায় ১৭ জনকে এজাহারনামীয় এবং আরও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে নিহত ছাত্রলীগ নেতার বড় ভাই নাছিরউদ্দীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানা ওসি (তদন্ত) সেলিম উদ্দিন।

মামলার এজাহার জমা দেওয়ার পর থানায় সাংবাদিকদের সাথে কথা বলেন মামলার বাদী নাছির উদ্দীন। তিনি জানান, ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। আমরা আসামীদের সর্বোচ্চ শাস্তি চাই।

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে নাছির উদ্দীন বলেন, পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে উপস্থিত পুলিশ কর্মকর্তার (এসআই আবু রায়হান) বিরুদ্ধে তদন্ত করছে তারা। দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা ৭টার দিকে খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিনকে। অভিযোগ উঠে পুলিশের সামনেই কুপিয়ে হত্যা করা হয় ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দীনকে।

নিহত ফয়সাল উদ্দীন (২৫) কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও ওই এলাকারই মৃত লাল মোহাম্মদের ছেলে। এই ঘটনার দুইদিন পর থানায় মামলা রেকর্ড হলো।

Tags: কক্সবাজার
Previous Post

‘১০০ কোটি টাকার চেয়ে সুন্দর গল্পের ছবি বানানো বেশি জরুরি’

Next Post

গোলাগুলির পরও আফগান বোর্ডে ঢুকতে পারলেন না সাবেক প্রধান

Next Post
আফগান বোর্ডে ঢুকতে না পারা দুই ব্যক্তির হাত মেলানো. Channel i News - চ্যানেল আই নিউজ

গোলাগুলির পরও আফগান বোর্ডে ঢুকতে পারলেন না সাবেক প্রধান

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারী কর্মকর্তারা ও ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের ফি দেওয়া যাবে ‘নগদ’-এ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT