চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের ফি দেওয়া যাবে ‘নগদ’-এ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:17 অপরাহ্ন 06, জুলাই 2022
in তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারী কর্মকর্তারা ও ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রাহক ও উদ্যোক্তাদের বিভিন্ন ফি পরিশোধের সুবিধার্থে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) সকল ফি পরিশোধ করা যাবে ‘নগদ’-এর মাধ্যমে।

বর্তমানে আরজেএসসি-এর অধীনে প্রায় ২ লাখ ৭২ হাজারের অধিক প্রতিষ্ঠান নিবন্ধিত রয়েছে, এই প্রতিষ্ঠানগুলো এখন সহজেই তাদের নামের ছাড়পত্র গ্রহণ, কোম্পানি বা সোসাইটি নিবন্ধনসহ যেকোন সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন ফি সহজেই পরিশোধ করতে পারবে ‘নগদ’-এর মাধ্যমে।

সম্প্রতি যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের প্রধান কার্যালয়ে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান, হেড অব ইউটিলিটি অ্যান্ড এডুকেশন পেমেন্ট সোহেল এস তাসনীম এবং যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক (অতিরিক্ত সচিব) শেখ শোয়েবুল আলম এনডিসি, অতিরিক্ত নিবন্ধক (যুগ্ম সচিব) সন্তোষ কুমার পণ্ডিত পিএএ, উপনিবন্ধক রণজিৎ কুমার রায়সহ দুই প্রতিষ্ঠানের ঊচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরজেএসসি ও ‘নগদ’-এর মধ্যে এই চুক্তির ফলে এখন থেকে গ্রাহক ও উদ্যোক্তারা খুব সহজেই যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে নামের ছাড়পত্রের ফি, কোম্পানি নিবন্ধন ও সার্টিফাইড কপি গ্রহণের ফি নগদের মাধ্যমে প্রদান করবে। পরবর্তীতে অন্যান্য সেবার ফিও নগদের মাধ্যমে গ্রহন করা হবে। যেমনঃ রিটার্ন ও উইনিং আপ। ফলে গ্রাহকেরা ফি পরিশোধের ক্ষেত্রে বাঁচাতে পারবেন তাদের মূল্যবান সময় ও অর্থ। পাশাপাশি গ্রাহকদের এই ধরনের অর্থ লেনদেন প্রক্রিয়া হবে অনেকটাই ঝামেলাহীন ও ঝুঁকিমুক্ত।

ফি পরিশোধের ক্ষেত্রে গ্রাহকেরা ‘নগদ’ অ্যাপ এবং ইউএসএসডি (*১৬৭#) এই দুটি অপশন ব্যবহার করে আরজেএসসি-এর পেমেন্ট করতে পারবেন। এ ছাড়া কেউ চাইলে উদ্যোক্তার মাধ্যমেও আরজেএসসি-এর ফি পরিশোধ করতে পারবেন। তবে আরজেএসসি-এর এই ফি পরিশোধের ক্ষেত্রে ফি প্রদানকারীকে এক শতাংশ চার্জ দিতে হবে, যা সর্বোচ্চ ১০০ টাকা।

‘নগদ’ অ্যাপ ব্যবহারের মাধ্যমে আরজেএসসি-এর ফি পরিশোধের জন্য প্রথমে ‘নগদ’ অ্যাপের হোম স্ক্রিন থেকে ‘বিল পে’ অপশন নির্বাচন করতে হবে। তারপর RJSC/1420 টাইপ করে সাবমিশন বা রেফারেন্স আইডি দিতে হবে এবং সকল তথ্য যাচাই করে পিন টাইপ করে ট্যাপ অপশনে ধরে রাখতে হবে। বিল পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে গ্রাহকদের একটি কনফার্মেশন এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এ ছাড়া আরজেএসসি-এর ফি ‘নগদ’ ইউএসএসডি’র মাধ্যমে পরিশোধ করতে চাইলে প্রথমে *167# ডায়াল করতে হবে। তারপর ৫ নম্বরে বিল পে সিলেক্ট করে ১২ নম্বরে অন্যান্য অপশন নির্বাচন করতে হবে। বিলারের অ্যাকাউন্ট নম্বর টাইপ করে সাবমিশন বা রেফারেন্স আইডি দিতে এবং সকল তথ্য যাচাই করে পিন টাইপ করে বিল পে করতে হবে। বিল পেমেন্ট সম্পন্ন হলে গ্রাহকেরা একটি কনফার্মেশন এসএমএস পাবেন।

গ্রাহকেরা আরজেএসসি-এর বিল পেমেন্ট করার সময় কোনো সমস্যার সম্মুখীন হলে ‘নগদ’-এর গ্রাহক সেবা নম্বর ০৯৬ ০৯৬ ১৬১৬৭ অথবা ১৬১৬৭ এই নম্বরে যোগাযোগ করতে পারবেন।

এই চুক্তির বিষয়ে ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, ‘ডাক বিভাগের সেবা হিসেবে ‘নগদ’ শুরু থেকে সরকারের বিভিন্ন ধরনের সেবার সঙ্গে সম্পৃক্ত থেকেছে। আরজেএসসি-এর এই চুক্তির ফলে কয়েক কোটি মানুষের জীবন আরো সহজ হয়ে যাবে।’

যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) হলো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সরকারের একমাত্র অফিস, যা বাংলাদেশের আইন অনুযায়ী কোম্পানি ও অন্যান্য প্রতিষ্ঠান গঠনের সুবিধা প্রদান করে এবং এর মালিকানা সম্পর্কিত সকল নথিপত্র সংরক্ষণ করে।

Tags: নগদ
Previous Post

গোলাগুলির পরও আফগান বোর্ডে ঢুকতে পারলেন না সাবেক প্রধান

Next Post

অবৈধ দখলদার উচ্ছেদে মহাপরিকল্পনা

Next Post
গরু চরাচ্ছে সুন্দর সবুজ মাঠে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ দখলদার উচ্ছেদে মহাপরিকল্পনা

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হারা ম্যাচে বাংলাদেশ দলকে জরিমানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT