চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠিকমতো দেশ চালাতে ব্যর্থ হলে ভূমিকম্প হয়ে যাবে: ইসলামী আন্দোলন

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
11:35 অপরাহ্ন 11, নভেম্বর 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
ইসলামী আন্দোলনের নেতা জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, যাকে ইচ্ছা তাকেই উপদেষ্টা বানাবেন, ক্ষমতা দেবেন এটা বাংলাদেশের মানুষ মানে না, মানবে না। কোনো নাস্তিককে আমরা উপদেষ্টা দেখতে চাই না। ঠিকমতো দেশ চালাতে ব্যর্থ হলে ভূমিকম্প হয়ে যাবে।

ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও সমাজতান্ত্রিক কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সোমবার ১১ নভেম্বর বিকেল ৫টায় জয়পুরহাট শহীদ ডা. আবুল কাসেম ময়দানে ইসলামী আন্দোলন জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় দলটির সিনিয়র নায়েবে এসব কথা বলেন।

জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, আগের, মাঝের, বর্তমান সব দুর্নীতিবাজরা এক হয়ে গেছে। আর দেশটা লুট করার, ধ্বংস করার ষড়যন্ত্র করছে।

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, বৃটিশ হটাও আন্দোলনের পরও বৈষম্য দূর হয়নি। মুসলমানদের ওপর অত্যাচার-অবিচার করা হয়েছে। তখন মুসলমানরা চিন্তা করেছে, আলাদা ভূখণ্ড ছাড়া তাদের কল্যাণ, মুক্তি নেই। এর জন্য আন্দোলন করে ১৯৪৭ সালে পাকিস্তান নামে এক ভূখণ্ড পেয়েছিলাম। যেহেতু মুসলমানদের আন্দোলনের কারণে ধর্মের ভিত্তিতে ভারত থেকে দেশ আলাদা হয়েছে, মনে রাখতে হবে এই দেশ মুসলমানদের, অন্য কারও না। অধিকার সবার। সেসময়ও বৈষম্য দূর হয়নি।

তিনি বলেন, মানুষ ৭১ সালে আবারও আন্দোলন করে এই দেশ লাভ করে। কিন্তু ৭১ থেকে ২০২৪ পর্যন্ত আবারও বৈষম্য। সাম্যতা নেই, মানবিক মর্যাদা নেই, সামাজিক ন্যায়বিচার নেই। আবারও মানুষ ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে সাম্যতা, বৈষম্য দূর করার জন্য জীবন, রক্ত দিয়েছে। আমরা রাজপথে নেমেছিলাম জীবনের মায়া ত্যাগ করে। মানুষের কল্যাণ, অধিকার ফিরিয়ে দেব বলে। যেখানে থাকবে না লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ, গুম, খুন, অত্যাচার, অবিচার, দখলদারি। ভেবেছিলাম ৫ আগস্টের পরে মানুষের সাম্যতা রক্ষা হবে, জুলুম-অত্যাচার দূর হয়ে যাবে, ব্যবসায়ীরা ব্যবসা করবে, চাঁদা থাকবে না। মানুষ নির্বিঘ্নে হাঁটবে, ভয় থাকবে না। একজন মহিলা একা একা হাঁটলে ধর্ষিত হবে না, ইভটিজিংয়ের শিকার হবে না। যেখানে শ্রমিকসহ সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা কি দেখলাম, ৫ আগস্টের পরবর্তী আবারও দখলদারি, চাঁদাবাজি, খুন, মিথ্যা মামলা, জুলুম, অত্যাচার, অবিচার।

হাতপাখা প্রতিকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন শাসন আমরা দেখেছি। অনেক নেতা-দলের পরিবর্তন দেখেছি। দেশের ভূখণ্ডের পরিবর্তন দেখেছি। কিন্তু মানুষের শান্তির পরিবর্তন দেখিনি। এটি চিন্তা করতে হবে। ওসি পরিবর্তন হয়, ঘুষ পরিবর্তন হয় না, ডিসি চলে যায়, দুর্নীতি সেখানেই থেকে যায়, এসপি চলে যায়, কিন্তু অপরাধ চেয়ার ছেড়ে যায় না। এতো দিন চাঁদাবাজ একজন ছিল, পরে আরেকজন হয়েছে। অর্থাৎ হাতের পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি। ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু ঘুষের পরিবর্তন হয়নি। এই দেশের সকল নাগরিককে বলবো হাজার বার নেতা, দল পরিবর্তন করবেন, কিন্তু শান্তি দেখবেন না। আদর্শভিত্তিক ন্যায়পরায়ণ হয়ে আল্লাহকে ভয় করে এমন শাসক ক্ষমতায় না আসা পর্যন্ত বারবার আন্দোলন, সংগ্রাম করবেন, রক্ত দেবেন কিন্তু শান্তির মুখ দেখবেন না।

ইসলামী আন্দোলন জয়পুরহাট জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সমাবেশে বক্তৃতা করেন, দলটির নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী যুব আন্দোলনের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মিনহাজুল ইসলাম ও ইসলামী আন্দোলন জয়পুরহাট জেলার উপদেষ্টা মাওলানা শহিদুল ইসলাম।

Tags: ইসলামী আন্দোলন
Previous Post

তারেক রহমানের জন্মদিন পালন না করার নির্দেশ

Next Post

ভিয়েতনামে সেরার পুরস্কার জিতলো আফসানা মিমির যে প্রজেক্ট

Next Post
আফসানা মিমি ভিয়েতনামে সেরা পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিয়েতনামে সেরার পুরস্কার জিতলো আফসানা মিমির যে প্রজেক্ট

আফগান ক্রিকেটার ব্যাটিং করে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল আফগানরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT