চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিয়েতনামে সেরার পুরস্কার জিতলো আফসানা মিমির যে প্রজেক্ট

৭ম হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিল্ম প্রজেক্ট মার্কেট বিভাগে সেরা আফসানা মিমির 'রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস'

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:37 অপরাহ্ন 11, নভেম্বর 2024
in বিনোদন
A A
আফসানা মিমি ভিয়েতনামে সেরা পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ দিনব্যাপী ৭ম হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায়। এদিন ফিল্ম প্রজেক্ট মার্কেট ক্যাটাগরিতে বিভিন্ন দেশের মোট ৮টি প্রজেক্টের মধ্যে সেরার পুরস্কার জিতলো বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী এবং নির্মাতা আফসানা মিমির চলচ্চিত্র প্রজেক্ট ‘রেড লাইটস্ ব্লু অ্যাঞ্জেলস’।

উৎসবের সমাপনী দিনে ফিল্ম প্রজেক্ট মার্কেটে অংশ নেয়া প্রজেক্টগুলোর মধ্য থেকে প্রথম পুরস্কার অর্জনের কৃতিত্ব লাভ করেন আফসানা মিমি। প্রজেক্টটির চিত্রনাট্য যৌথভাবে তৈরী করেছেন আফসানা মিমি এবং ছবির প্রযোজক তানভীর হোসেন।

৭ নভেম্বর শুরু হয় উৎসব। উৎসবের সমাপনী অনুষ্ঠানের আসর বসে ভিয়েতনামের হ্যানয়ের ‘হো গুওম থিয়েটার’-এ। এদিন ফিল্ম প্রজেক্ট মার্কেট- বিভাগের পুরস্কার ঘোষণার পর ছবির পরিচালক আফসানা মিমির হাতে তা তুলে দেয়া হয়।

মিমির প্রজেক্টটির বাংলা নাম ‘লাল বাতির নীল পরীরা’। চলতি বছরে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ‘ওয়েস্ট মিট ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’-এর প্রথম পুরস্কার জিতে নেয় আফসানা মিমির এই প্রজেক্ট।

মাঝখানে বিরতি নিলেও বর্তমানে নিয়মিত অভিনয়ে দেখা যাচ্ছে আফসানা মিমিকে। পাশাপাশি নির্মাণেও মনযোগী তিনি। তার নির্মাণে সর্বশেষ ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘অব দ্য মার্ক’।

Tags: আফসানা মিমিচলচ্চিত্র উৎসবভিয়েতনামলিড বিনোদনসিনেমা
Previous Post

ঠিকমতো দেশ চালাতে ব্যর্থ হলে ভূমিকম্প হয়ে যাবে: ইসলামী আন্দোলন

Next Post

বাংলাদেশকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল আফগানরা

Next Post
আফগান ক্রিকেটার ব্যাটিং করে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল আফগানরা

পাঁচ যুবককে সন্দেহভাজন হিসেবে ধরা হয়েছে, অপহরণের নাটকের তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপহরণের নাটক: বাবার কাছ থেকে ছেলের টাকা আদায়ের চেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT