চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুটেক্সে ‘অভিস্মৃতি ৪.০’ বিতর্কে চ্যাম্পিয়ন ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:05 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2026
in শিক্ষা
A A

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত আন্তঃবিভাগ বাংলা বিতর্ক প্রতিযোগিতা ‘অভিস্মৃতি ৪.০’-এ চ্যাম্পিয়ন হয়েছে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। এশিয়ান সংসদীয় ধারায় আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের ২২টি দল অংশ নেয়।

গত ১১ ও ১২ সেপ্টেম্বর বুটেক্স ডিবেটিং ক্লাবের (বুটেক্সডিসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৫তম ব্যাচের প্রয়াত শিক্ষার্থী ও বুটেক্সডিসির সাবেক সদস্য অভিষেক পালের স্মরণে বিগত চার বছর ধরে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

প্রথম দিন প্রাথমিক পর্বে ২২টি দলের মধ্যে আটটি দল পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়। দ্বিতীয় দিন সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দুটি দল মুখোমুখি হয়। শেষ পর্যন্ত বিভাগের একটি দল চ্যাম্পিয়ন হয়।

চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের আতিয়ার রহমান সাদ, ৫০তম ব্যাচের মো. মুনতাসির বিল্লাহ এবং ৫১তম ব্যাচের সৌমিক আহমেদ। প্রতিযোগিতায় ডিবেটার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন আতিয়ার রহমান সাদ। ডিবেটার অব দ্য ফাইনালের খেতাব পান মো. আখলাকুর রহমান চৌধুরী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক (প্রযুক্তি) ড. মো. তারিক হোসেন, পরিচালক (প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মো. মোসলেম উদ্দিন এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ. এম. জাকির হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে বুটেক্স ডিবেটিং ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক মো. সোহাগ বাবু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাদ আল আশরাফী।

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ. এম. জাকির হোসেন প্রয়াত অভিষেক পালের কৃতিত্ব স্মরণ করেন এবং প্রতিযোগিতার আয়োজনের জন্য বুটেক্সডিসিকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের পাটের ব্যবহার ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

ড. মো. তারিক হোসেন বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের বিতর্কচর্চায় অংশ নিতে উৎসাহিত করেন। তিনি মাইক্রোপ্লাস্টিকের নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

বুটেক্স ডিবেটিং ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক মো. সোহাগ বাবু বলেন, “ডিবেটিং ক্লাব শিক্ষার্থীদের বিতর্কচর্চায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সৃজনশীল চিন্তাধারা বিকাশে ভূমিকা রাখতে পারে। তাই ক্লাবটির বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে আমি সর্বোচ্চ চেষ্টা করি।”

অনুষ্ঠানের একপর্যায়ে প্রয়াত বিতার্কিক অভিষেক পালের স্মরণে বুটেক্সডিসির সদস্যদের পক্ষ থেকে গান ও কবিতা আবৃত্তি করা হয়।

Tags: বুটেক্স
Previous Post

বিপিএল দুর্নীতি তদন্তে হস্তক্ষেপের সুযোগ নেই: মার্শাল

Next Post

ভারত অধিনায়কের সঙ্গে জ্যোতির হাত না মেলানো নিয়ে যা বলল বিসিবি

Next Post

ভারত অধিনায়কের সঙ্গে জ্যোতির হাত না মেলানো নিয়ে যা বলল বিসিবি

ব্যাংক ঋণ খুঁজছে সৌদি আরব, বাংলাদেশের ভয় কোথায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT