চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোর্নমাউথকে হারিয়ে ঈদের জয় উপহার দিল ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:25 অপরাহ্ন 30, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
Manchester City player celebrating after scoring against Bournemouth. Channel i News - চ্যানেল আই নিউজ

এফএ কাপে কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথকে হারিয়ে ঈদের জয় উপহার দিয়েছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হালান্ডের পেনাল্টিতে গোল করতে না পারার পর এক গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে ম্যাজিক দেখিয়েছে দলটি, পেপ গার্দিওলার শিষ্যরা জিতেছে ২-১ গোলে। বোর্নমাউথকে হারিয়ে টানা সপ্তমবারের মতো প্রতিযোগিতাটির সেমিফাইনালে উঠল সিটিজেনরা।

ভাইটালিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ম্যানচেস্টার সিটির উপর চেপে বসে বোর্নমাউথ। সিটিজেনরা প্রথম আক্রমণ করে মিনিট দশেকের মাথায়। রাইট উইং থেকে বের্নার্দো সিলভার ক্রসে আর্লিং হালান্ড হেড করলে বারের বাইরে দিয়ে চলে যায়। ১৪ মিনিটের মাথায় পেনাল্টি পায় ম্যানসিটি।

ডি-বক্সের মধ্যে বল পান সিলভা, ছোট ক্রস করতে গিয়ে বল হাতে লাগে অ্যাডামসের। পেনাল্টি নিতে আসেন হালান্ড, তার শট ঠেকিয়ে দেন কেপা আরিজাবালাগা। প্রথমবার এগিয়ে যাওয়ার সুযোগবঞ্চিত হয় সিটি। দুই মিনিট পর আরও একটি সুযোগ পান হালান্ড, গোলকিপারকে একা পেলেও গোল করতে পারেননি নরওয়ের তারকা।

২১ মিনিটে পিছিয়ে পড়ে ম্যানসিটি। সিটি ডিফেন্ডারদের ভুলে গোল করেন বোর্নমাউথের স্ট্রাইকার এভালিসন, সিটির গোলমুখের সামনে জটলায় গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। আরও আক্রমণ হলেও ১-০তে পিছিয়ে বিরতিতে যান হালান্ড-ডি ব্রুইনরা।

বিরতি থেকে ফিরে কাঙ্ক্ষিত শুরুর গোল এনে দেন পেনাল্টিতে গোল দিতে না পারা হালান্ড। তার দুর্দান্ত গোলে ৪৯ মিনিটে সমতায় ফেরে ম্যানসিটি। হালান্ড হালকা চোটে উঠে গিয়ে দায়িত্ব দেন ওমর মারমুশকে, ৬৩ মিনিটে গোল করে সিটিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মারমুশ।

এগিয়ে গিয়ে দারুণ খেলতে থাকে ম্যানসিটি, দারুণ কিছু আক্রমণ উপহার দেন মারমুশ। ৮২ মিনিটে বল বারে মেরে গোলবঞ্চিত হন ইলকাই গুন্ডোয়ান। ৯২ মিনিটে আরেকটি সুযোগ হাতছাড়া করেন মাকিতি। বল থ্রো করতে সময় বেশি নেয়ায় হলুদ কার্ড দেখেন সিটির ম্যাথিয়াস নুনেস, মাকিতি দেখেন ৯৫ মিনিটে।

এরপর আর কোনো গোল না হলে হেরে প্রথমবার সেমিফাইনালে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় বোর্নমাউথের। সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে ম্যানসিটি। অপর সেমিফাইনালে মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেস ও অ্যাস্টন ভিলা।

Tags: এফএ কাপবোর্নমাউথমারমুশম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসহালান্ড
Previous Post

মিয়ানমারের কাছে ত্রাণ সহায়তা হস্তান্তর করলো বাংলাদেশ

Next Post

সিয়াম-সাধনা শেষে ঈদ আনন্দে দেশবাসী

Next Post
দুটি শিশু ঈদে পরস্পরকে আলিঙ্গন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিয়াম-সাধনা শেষে ঈদ আনন্দে দেশবাসী

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতের জন্য মুসল্লিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT