চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিয়াম-সাধনা শেষে ঈদ আনন্দে দেশবাসী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:09 পূর্বাহ্ন 31, মার্চ 2025
in - টপ লিড নিউজ, ধর্ম ও জীবন, বাংলাদেশ
A A
দুটি শিশু ঈদে পরস্পরকে আলিঙ্গন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ সোমবার (৩১ মার্চ) সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। এরপর জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাতে অংশ নিবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ।

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অধ্যাপক ইউনূস দেশের জনগণকে তাদের আত্মীয়স্বজনের কবর জিয়ারত করার, দরিদ্র পরিবারের খোঁজখবর নেওয়ার এবং তাদের ভবিষ্যৎ কীভাবে উন্নত করা যায় সে সম্পর্কে চিন্তা-ভাবনা করার আহ্বান জানান। তিনি বলেন, আপনার সন্তানদের আত্মীয়স্বজনের সাথে পরিচয় করিয়ে দিন- এটাই আমার ইচ্ছা।

ঈদ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীসহ সারাদেশে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্যরা।

ঈদ উদযাপনে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। এছাড়া, বিনোদন কেন্দ্র, পার্ক ও পর্যটন এলাকাগুলোতে জনসমাগমের সম্ভাবনা রয়েছে।

পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক, এ প্রত্যাশায় দেশবাসী আনন্দঘন মুহূর্ত উপভোগ করছে।

Tags: ঈদুল ফিতর
Previous Post

বোর্নমাউথকে হারিয়ে ঈদের জয় উপহার দিল ম্যানসিটি

Next Post

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

Next Post
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতের জন্য মুসল্লিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের উন্নয়ন ও প্রবৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের বাংলাদেশের অর্থনীতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT