চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বস্তিতে বসবাসরত অনুর্ধ্ব ৫ বছরের শিশুদের চক্ষু পরীক্ষা শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:03 অপরাহ্ন 27, নভেম্বর 2023
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
বস্তিতে বসবাসরত শিশুদের চক্ষু পরীক্ষা চলছে, স্বাস্থ্যকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী ঢাকার বস্তিতে বসবাসরত পাঁচ বছরের কম বয়সী শিশুদের চোখের সমস্যার মাত্রা এবং সে সমস্যা মোকাবিলার উপায় কী তা নির্ধারণের লক্ষ্যে প্রথমবারের মতো তাদের চক্ষু পরীক্ষা (আই স্ক্রিনিং) শুরু হয়েছে।

স্ক্রিনিংয়ের প্রথম দিন সোমবার কড়াইল বস্তিতে প্রায় ৫০ জন শিশুর চোখ পরীক্ষা করা হয়। সেখানকার ব্র্যাক ম্যাটারনিটি সেন্টারে অনুষ্ঠিত স্ক্রিনিংয়ের নেতৃত্ব দেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. আশিকুর রহমান আকন্দ।অরবিস ইন্টারন্যাশনাল, ন্যাশনাল আই কেয়ার এবং ব্র্যাক হেলথ প্রোগ্রামের যৌথ উদ্যোগে এই চক্ষুপরীক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আয়োজকরা বলেছেন, তারা রাজধানীর অন্যান্য বস্তিতে বসবাসকারী শিশুদের মধ্যেও একই ধরনের স্ক্রিনিং কার্যক্রম চালাবেন। তারা জানান, স্ক্রিনিংয়ে যেসব শিশুর দৃষ্টিসমস্যা শনাক্ত করা হচ্ছে চিকিৎসার জন্য তাদেরকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হচ্ছে।

বাংলাদেশে অরবিস ইন্টারন্যাশনাল-এর কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ বলেন, এখনও বিদ্যালয়ের ভর্তি হয়নি এমন শিশুদের মধ্যে দৃষ্টি সমস্যার মাত্রা বোঝা এবং সেগুলোর সমাধানের জন্য কৌশল নির্ধারণের লক্ষ্যে আমরা এ উদ্যোগ নিয়েছি, যাতে প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে শিশুদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করা যায়।

তিনি বলেন, স্কুলে যেতে শুরু করেনি এমন শিশুদের চোখের সমস্যা বিভিন্ন কারণে, বিশেষ করে সমস্যা শনাক্তকরণে অসুবিধার কারণে, সঠিকভাবে মোকাবিলা করা যায়নি।

ডা. মুনির বলেন,পাঁচ বছরের কম বয়সী শিশুদের চোখের সমস্যা শনাক্ত করা অন্য শিশুদের তুলনায় বেশি কঠিন কারণ তারা ওই বয়সে স্কুলে যাওয়া শুরু করে না। শিশুরা যখন স্কুলে যায়, তখন শিক্ষক বা অভিভাবকরা সহজেই বুঝতে পারেন যে, তারা কোনও দৃষ্টি সমস্যায় ভুগছেন কিনা।

তিনি জানান, এই স্ক্রিনিং প্রোগ্রামের একটি প্রধান লক্ষ্য হলো শিশুদের মধ্যে রেটিনোপ্যাথি অব প্রিম্যাচুরিটি (আরওপি), যেটা বিশ্বব্যাপী শিশু অন্ধত্বের একটি প্রধান কিন্তু প্রতিরোধযোগ্য কারণ, চিহ্নিত করা এবং এ ব্যাপারে মায়েদেরকে সচেতন করা।

চক্ষুরোগ বিশেষজ্ঞরা বলেন, অপরিণত শিশুদের আরওপি হতে পারে যারা ৩৫ সপ্তাহের গর্ভকালীন সময়ের আগে জন্ম নেয় এবং জন্মের সময় যাদের ওজন ২ কিলোগ্রামের কম হয়। তাদের মতে, জন্মের চার সপ্তাহের মধ্যে রোগ নির্ণয় ও চিকিৎসা করা না হলে আরওপি অন্ধত্বের কারণ হতে পারে।

ডা. আশিকুর রহমান বলেন, এই স্কিনিং কার্যক্রম অভিভাবকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে এবং অনেক অভিভাবক তাদের শিশুদের চোখ পরীক্ষা করতে কেন্দ্রে নিয়ে আসেন। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের কনসালটেন্ট ডা. এসএমএ মাহবুব মুন্না এবং ব্র্যাক আই কেয়ার কর্মসূচির ম্যানেজার ডা. রাহানুমা অঞ্জলাও স্ক্রিনিংয়ে অংশ নেন।

ডা. রাহনুমা বলেন, চোখের স্ক্রিনিং প্রোগ্রাম থেকে যেসব শিশুকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার করা হচ্ছে তাদেরকে যেন সেখানে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা করানো হয়, তা নিশ্চিত করার জন্য শিশুদের ট্র্যাক করবেন তারা।

স্ক্রিনিং কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের অ্যাসোসিয়েট ডিরেক্টর ইকবাল হোসেন, প্রোগ্রাম ম্যানেজার একেএম নুরুল কবির ও মহসিনা আফরোজ এবং কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্পেশালিস্ট সাহস মোস্তাফিজ।

Tags: শিশুদের
Previous Post

প্রতিবেশী নারীর বিয়েতে অসন্তুষ্ট হয়ে বন্ধুর ছুরিকাঘাত

Next Post

নির্বাচনে কোনো প্রার্থীর সঙ্গে সম্পৃক্ত না হতে বিজ্ঞপ্তি দিলো বিএনপি

Next Post
বিএনপি নেতাদের সমাবেশের ছবি, তফসিল ঘোষণা না করার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে কোনো প্রার্থীর সঙ্গে সম্পৃক্ত না হতে বিজ্ঞপ্তি দিলো বিএনপি

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনাপত্তিপত্র দিতে দেরি করায় অখুশি পাকিস্তানের খেলোয়াড়রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT