চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে কোনো প্রার্থীর সঙ্গে সম্পৃক্ত না হতে বিজ্ঞপ্তি দিলো বিএনপি

এস কে রাসেল by এস কে রাসেল
5:10 অপরাহ্ন 27, নভেম্বর 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
বিএনপি নেতাদের সমাবেশের ছবি, তফসিল ঘোষণা না করার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীর সঙ্গে সম্পৃক্ত না হতে বিজ্ঞপ্তি দিয়ে নেতাকর্মীদের সতর্ক করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার শহীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, কটিয়াদী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত গণবিরোধী দ্বাদশ জাতীয় নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্জন করেছে ও বর্তমান শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণবহালের ১দফা দাবিতে বিএনপির আন্দোলন চলমান আছে।

এমতাবস্থায় নির্বাচনে বা নির্বাচনের কোনো প্রার্থীর সঙ্গে সম্পৃক্ত না হওয়ার জন্য কটিয়াদী উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল ও সাধারণ সম্পাদক মো. মাজারুল ইসলাম সবাইকে উদাত্ত আহ্বান করেছেন এবং যদি কারো বিরুদ্ধে নির্বাচনের কোনো কার্যকলাপে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গবিরোধী কার্যকলাপের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাশাপাশি চলমান সরকার বিরোধী আন্দোলনকে আরো বেগমান করার জন্য দলীয় কর্মকাণ্ডে নিজের সর্বোচ্চ মেধা, শ্রম দিয়ে দলীয় কর্মসূচি পালন করতে মাঠে থাকার জন্য কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল ও সাধারণ সম্পাদক মো. মাজারুল ইসলাম কটিয়াদি উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে বিশেষভাবে অনুরোধ করেছে।

Tags: বিএনপি
Previous Post

বস্তিতে বসবাসরত অনুর্ধ্ব ৫ বছরের শিশুদের চক্ষু পরীক্ষা শুরু

Next Post

অনাপত্তিপত্র দিতে দেরি করায় অখুশি পাকিস্তানের খেলোয়াড়রা

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনাপত্তিপত্র দিতে দেরি করায় অখুশি পাকিস্তানের খেলোয়াড়রা

বিএনপি অবরোধের প্রতিবাদে বিশাল জনসমাগমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার বিএনপির অবরোধ, বৃহস্পতিবার হরতাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT