চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:32 অপরাহ্ন 06, মে 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
স্মোকি গ্যাসের মাধ্যমে পিস্তল থেকে ধোঁয়া বের হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ২৮ মার্চ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিজ বাড়িতে বাংলাদেশি বংশোদ্ভুত এক তরুণ নিহত হন। ১৯ বছর বয়সী ওই যুবকের নাম উইন রোজারিও। ঘটনার পরে যুক্তরাষ্ট্র প্রশাসন ছেলেটিকে মানসিক ভারসাম্যহীন বলে জানায়। তারা জানায়, পুলিশের দিকে কাঁচি নিয়ে তেড়ে আসায় তাকে গুলি করা হয়।

সম্প্রতি সেই দিনের ঘটনার ভিডিও প্রকাশ করেছে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল অফিস। তারা এই ঘটনার তদন্ত করছে। ভিডিওতে দেখা যায় কীভাবে বাড়িতে ঢুকে সরাসরি গুলি করা হয় ছেলেটিকে। তার মা এবং ভাইয়ের ‘ডোন্ট শ্যুট’ অনুরোধ উপেক্ষা করে সরাসরি গুলি করার এই ভিডিও দেখে স্তম্ভিত হয়েছে নেটদুনিয়া।

পুলিশ অফিসারদের শরীরে লাগানো ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিওতে দেখা যায়, উইন কাঁচি হাতে তেড়ে আসে। তখন মা কাছে গিয়ে তার কাছ থেকে কাঁচিটি কেড়ে নেন এবং তা পাশের একটি চেয়ারে রাখেন। তিনি উইনকে বোঝানোর চেষ্টা করছিলেন, এর মধ্যেই দুপুর ১ টা ৫৪ মিনিট ৪৩ সেকেন্ডের সময় উইনকে প্রথম গুলি করা হয়। উইনের হাতে তখন কাঁচি বা কিছুই ছিল না। মা তাকে বোঝাচ্ছিলেন এবং সে তার কথা শুনছিলো। গুলি করার পর সে ক্ষুব্ধ হয়ে চেয়ারের ওপর থেকে কাঁচিটি হাতে নেয়। এ পর্যায়ে তার মা আবারও তার দিকে ছুটে যান এবং কাঁচিটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তখন তার ছোটভাই উৎস তার মাকে টেনে আলাদা করার চেষ্টা করেন। এক পর্যায়ে মা এবং ছোট ভাইয়ের হাত থেকে ছাড়া পেয়ে ঘরের এক পাশে চলে যায় উইন, অন্য পাশে থাকে তার মা ও ছোট ভাই এবং পুলিশ সদস্যরা। পুলিশ যখন দুপুর ১ টা ৫৫ মিনিট ২১ সেকেন্ডে উইনকে দ্বিতীয়বার গুলি করে, তখন উইন এবং পুলিশের মাঝখানে ছিল তার মা এবং ভাই। মা এবং ভাইকে ডিঙ্গিয়ে পুলিশকে আক্রমণ করার মতো পরিস্থিতিতে সে ছিল না। তবুও পুলিশ তাকে পরপর চারটি গুলি করে।

উইন রোজারিওর হত্যা অনেকগুলো বিষয় সামনে এনেছে। বাফেলো প্রবাসী এক বাংলাদেশি বলেন, এরকম ঘটনার ক্ষেত্রে পুলিশ কর্মকর্তারা সাদা চামড়ার ব্যক্তির সঙ্গে যে আচরণ করে কালো বা ব্রাউন চামড়ার মানুষদের সাথে সেই আচরণ করে না।

দেশটিতে পুলিশের হাতে সাধারণ জনগণের নির্যাতনের কিছু দৃশ্য

নিউইয়র্ক পুলিশের সাবেক কর্মকর্তা চার্লস লিবারম্যান বলেন, রোজারিও পুলিশ অফিসারদের থেকে যথেষ্ট দূরে ছিলেন, যাতে করে পরিস্থিতি সামাল দিতে অন্যান্য পদ্ধতির ব্যবহার করার জন্য পুলিশ আরও বেশি সময় পেতে পারতো। তিনি বলেন, এই শুটিংয়ের দরকার ছিল না। এমন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ এবং সরঞ্জামসহ অতিরিক্ত ইউনিট না যাওয়া পর্যন্ত তারা ব্যক্তিটিকে বিচ্ছিন্ন করে রাখতে পারতো।

একই ধরনের মন্তব্য করেছেন নিউইয়র্কের জন জে কলেজ অফ ক্রিমিনাল জাস্টিস এর ক্রিমিনাল জাস্টিজ বিভাগের অধ্যাপক ডেনিস কেনি। তিনি বলেন, “আমি প্রশ্ন করবো, যখন সে তার মায়ের কাছ থেকে আলাদা হয়ে গেল, তখন তাকে আবার আঘাত করা হলো কেন? তারপর তো সে আর কিছু করেনি। সে সময় তাকে ডি-এস্কেলেট করা যেতো। ”

নিউইয়র্ক টাইমস বলছে, নিউইয়র্কে গত দুই মাসে পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত তৃতীয় ব্যক্তি হচ্ছেন রোজারিও। আমেরিকায় পুলিশের হাতে বিচারবহির্ভূত হত্যা একটি নিয়মিত ঘটনা।

গান ভায়োলেন্স আর্কাইভ এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পুলিশের গুলিতে মারা গেছেন ৪৭২ জন এবং গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ২৭৩ জন। ২০২৩ সালে পুলিশের গুলিতে ১ হাজার ৩৪৪ জন মানুষ মারা গেছেন।

অন্যদিকে ওয়াশিংটন পোস্ট বলছে, ২০১৫ সাল থেকে প্রতি বছর গড়ে ১ হাজার মানুষ পুলিশের গুলিতে বিনা বিচারে মারা গেছেন। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ‘ম্যাপিং পুলিশ’ বলছে, আন্তর্জাতিক আইনে রাষ্ট্রীয় সংস্থাগুলো বেআইনিভাবে বল প্রয়োগ করলে তার তদন্ত, বিচার এবং ক্ষতিপূরণ প্রদানের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত, যুক্তরাষ্ট্রে পুলিশের  সংঘটিত ৯৯ শতাংশ হত্যার কোনো জবাবদিহি করা হয়নি।

Tags: বিচার বহির্ভূত হত্যাকাণ্ডমানবাধিকারযুক্তরাষ্ট্র
Previous Post

৪৩ বর্ষী অলরাউন্ডারকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে উগান্ডা

Next Post

তথ্য প্রতিমন্ত্রী সাথে আইপি-টিভি ওনার্স এসোসিয়েশনের নেতাদের মতবিনিময়

Next Post
তথ্য প্রতিমন্ত্রী সাথে আইপি-টিভি ওনার্স এসোসিয়েশনের নেতাদের মতবিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য প্রতিমন্ত্রী সাথে আইপি-টিভি ওনার্স এসোসিয়েশনের নেতাদের মতবিনিময়

বৃদ্ধ দম্পতি গৃহে বসে, গুবদন নেছা মনিকা গুরুতর অসুস্থ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষা সংগ্রামী আব্দুল মতিনের স্ত্রী গুবদন নেছা মনিকা গুরুতর অসুস্থ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT