চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্য প্রতিমন্ত্রী সাথে আইপি-টিভি ওনার্স এসোসিয়েশনের নেতাদের মতবিনিময়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:40 অপরাহ্ন 06, মে 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
তথ্য প্রতিমন্ত্রী সাথে আইপি-টিভি ওনার্স এসোসিয়েশনের নেতাদের মতবিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘অ্যাসোসিয়েশন অব আইপি-টিভি ওনার্স অব বাংলাদেশ (আইটো)’ এর নেতৃবৃন্দ।

সোমবার ৫ মে দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে তারা সাক্ষাৎ করেন। প্রায় ঘণ্টাখানেক প্রতিমন্ত্রী ও আইটো নেতাদের মধ্যে মতবিনিময় হয়। সাক্ষাৎ পর্বে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিপলু রহমান খান (এসআরকে টিভি), মিরাজ উদ্দিন খান (এমই টিভি), এফ. এম. শাহীন (জাগরন টিভি), মোঃ আব্দুস শুকুর ইমন (রাজধানী টিভি), শাহীন আলম স্বপন (জাগরণী টিভি), দুলাল মিজি (নিউজ২১ বাংলা টিভি), গোলাম মুক্তাদির (মুভি বাংলা টিভি) এবং এম. জি. কিবরিয়া চৌধুরী (জেএ টিভি)।

মতবিনিময়ে আইপি-টিভি নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদার তথ্যনীতির কল্যাণে বাংলাদেশে আজ এক বিপ্লব শুরু হয়েছে। শিক্ষা, সংস্কৃতি, বিনোদন এবং মৌলিক চেতনা বিকাশে গণমাধ্যমগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করে সব বাংলাদেশীদের প্রাণের বাংলাদেশের সঙ্গে বেঁধে রাখছে সবসময়। সেই আলোকে এবং বর্তমান বিশ্বের চাহিদা অনুধাবন করে, বাংলাদেশের প্রথম ১৪টি আইপি টিভির অনুমোদন দেয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন বুনেছেন সে স্বপ্ন বাস্তবায়নে এবং গুজব ও অপপ্রচার রোধে নিউ মিডিয়া হিসেবে আইপি-টিভি সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আইপি-টিভি মাধ্যমকে স্বাগত জানান এবং নিউ মিডিয়া হিসেবে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি সুস্থ এবং মানসম্পন্ন অনুষ্ঠান সম্প্রচারে আইপি-টিভিগুলোকে উৎসাহিত করেন।

Tags: তথ্য প্রতিমন্ত্রী
Previous Post

যুক্তরাষ্ট্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার

Next Post

ভাষা সংগ্রামী আব্দুল মতিনের স্ত্রী গুবদন নেছা মনিকা গুরুতর অসুস্থ

Next Post
বৃদ্ধ দম্পতি গৃহে বসে, গুবদন নেছা মনিকা গুরুতর অসুস্থ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষা সংগ্রামী আব্দুল মতিনের স্ত্রী গুবদন নেছা মনিকা গুরুতর অসুস্থ

US-Bangla এয়ারলাইন্সের বিমান আকাশে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১ আগস্ট থেকে সরাসরি জেদ্দায় ফ্লাইট শুরু করবে ইউএস-বাংলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT