চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধের মুখেও থেমে থাকে না সুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:55 অপরাহ্ন 09, এপ্রিল 2025
in বিনোদন
A A
বাংলাদেশের পতাকা হাতে তরুণ প্রজন্মের প্রতিবাদ ও স্বাধিকার আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার উপর ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের সংগীতশিল্পীরা অতীতে বিভিন্ন সময়ে যেসব গান তৈরি করেছেন, সেগুলোর মাধ্যমে ফিলিস্তিনের ইস্যুটি আবারও আরব সংস্কৃতির কেন্দ্রে উঠে এসেছে।

এই গানগুলোতে আছে বেদনা, ক্ষোভ ও প্রতিরোধের বার্তা — কেউ কেউ সরাসরি হামাসের প্রশংসা করছেন, আবার কেউ ব্যথিত কণ্ঠে ফিলিস্তিনিদের দুর্দশা তুলে ধরছেন।

কায়রোতে জনপ্রিয় ইজিপশিয়ান ওয়েডিং সিঙ্গার রুডি গাইছেন এক নতুন গান,“আবু ওবাইদা, হে সিংহ হৃদয় … আগুন জ্বেলে দাও!” আবু ওবাইদা হলেন হামাসের সামরিক মুখপাত্র, যিনি মুখ ঢেকে ভিডিও বার্তায় ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান তুলে ধরেন। রুডির এই গান এখন বিবাহ অনুষ্ঠানেও গাওয়ারও অনুরোধ আসছে।

জর্ডানে ২০২৩ সালের অক্টোবর মাসে আরব বিশ্বের ২৫ জন শিল্পী একত্র হয়ে একটি গান রেকর্ড করেন— যেখানে তারা “ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনের স্বপ্ন” তুলে ধরেন। গানটি সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়েছে।

এই সংগীতপ্রবাহ নতুন কিছুর ইঙ্গিত বলেও মনা করা হয়। অনেক শিল্পী, যারা আগে রাজনীতি থেকে দূরে থাকতেন, এখন গাজা নিয়ে মুখ খুলছেন।

এটা শুধু হামাসের প্রতি সহানুভূতি নয় — বরং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আরব জনসাধারণের ক্ষোভের বহিঃপ্রকাশ। গেল বছর দোহা ইনস্টিটিউটের জানুয়ারির এক জরিপে ৬৭% উত্তরদাতা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের উপর হামাসের হামলার ঘটনাকে “বৈধ প্রতিরোধ” বলেছেন। শুধু ৫% এটিকে “অবৈধ” বলেছেন।

জরিপে ৭৫% মানুষ মনে করেন, আঞ্চলিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সৌদি আরবেও ওয়াশিংটন ইনস্টিটিউটের জরিপে ৯৬% মানুষ চেয়েছেন ইসরায়েলের সাথে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে।

পূর্বে যেখানে গালফ রাষ্ট্রগুলো ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছিল, এখন আবার ফিলিস্তিন প্রশ্ন অঞ্চলজুড়ে আলোচনার কেন্দ্রে — সোশ্যাল মিডিয়াতে, ঘরের আড্ডায়, এমনকি রাষ্ট্রের উচ্চপর্যায়ে।

লেবানিজ সংগীতশিল্পী জেইদ হামদান বলেন, “আমি এখন স্টেজে উঠি মানুষকে জাগিয়ে তোলার জন্য — নিজের প্রচারের জন্য না।” তিনি এক অনুষ্ঠান থেকে আরেক অনুষ্ঠানে যাচ্ছেন, শুধুই গাজা নিয়ে প্রতিবাদ জানাতে।

কুয়েতি শিল্পী হুমুদ আল খুদার একটি মিউজিক ভিডিও করেছেন, যেখানে ফিলিস্তিনিদের প্রাচীন প্রতীক কুফিয়া স্কার্ফ, ১৯৪৮ সালে হারানো ঘরের চাবি এবং হ্যান্ডালা নামের কার্টুন শিশুর উপস্থিতি তুলে ধরা হয়েছে।

সংগীতশিল্পী ঘালিয়া চাকের। যিনি “রিটার্নিং” শিরোনামের একটি গানে অংশ নেন। তিনি বলেন, “আমরা চাই তারা জানুক—গাজার মানুষ আমাদের হৃদয়ে আছেন।” তিনি বলেন, “গান হয়তো যুদ্ধ থামাতে পারবে না, কিন্তু আমরা যেন ভুলে না যাই।”

‘হোয়ার আর দ্য মিলিয়নস?’-লেবাননের গায়িকা জুলিয়া বুতরোসের এই গানটি আরব বিশ্বের নীরবতার বিরুদ্ধে প্রশ্ন তোলে। ‘আনা সামেদ’- ফিলিস্তিনি গায়ক মোহাম্মদ আসসাফের এই গানটি প্রতিরোধ ও অটল থাকার বার্তা দেয়। ‘জাহরাত আল-মাদা এন’- ফাইরুজের এই গানটি জেরুজালেম শহরকে কেন্দ্র করে লেখা, যা ফিলিস্তিনিদের সাংস্কৃতিক ও ধর্মীয় আবেগ জড়িত।

শুধু আরবের শিল্পীরাই নয়, ইসরায়েলের দখলদারিত্ব বা দমননীতির বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন অঞ্চলে গানে সুরে প্রতিবাদ জারি রেখেছেন মানবতাবাদী শিল্পী সমাজ। এরমধ্য দিয়ে শিল্পীরা প্রমাণ করেছেন—যুদ্ধের মুখেও থেমে থাকে না সুর।

Tags: ইসরায়েলগাজাগানফিলিস্তিনফিলিস্তিনের জন্য গানলিড বিনোদন
Previous Post

বার্সেলোনার আক্রমণ নিয়ে ‘সাবধান’ ডর্টমুন্ড কোচ

Next Post

হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার শমী কায়সার

Next Post
শমী কায়সার হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার শমী কায়সার

বাংলাদেশের রাষ্ট্রদূত ও কর্মকর্তাদের সঙ্গে পর্তুগালে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালে বাংলা নববর্ষ উপলক্ষে রাষ্ট্রদূতের মতবিনিময় সভা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT