চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সেলোনার আক্রমণ নিয়ে ‘সাবধান’ ডর্টমুন্ড কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:30 অপরাহ্ন 09, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা কোচের উত্তেজিত মন্তব্য ও নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছর দুর্দান্ত ছন্দে আছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত টানা ২২ ম‍্যাচে। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ জায়ান্টদের মুখোমুখি হবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। প্রতিযোগিতায় টিকে থাকতে বার্সার আক্রমণ সামলানোর পথ খুঁজে বের করতে হবে বরুশিয়াকে, কাজটা খুব বেশি সহজ হবে না বলছেন কোচ নিকো কোভাচ।

শেষ আটের প্রথম লেগে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় বার্সার মাঠে শুরু হবে লড়াই। নতুন আঙ্গিকের চ‍্যাম্পিয়ন্স লিগে প্রাথমিক পর্বেও কাতালুনিয়ান দলটির বিপক্ষে খেলেছিল তারা। দুবার সমতা ফেরানোর পরও হেরেছিল ৩-২ গোলে।

বার্সার বিপক্ষে নিজেদের আন্ডারডগ হিসেবে দেখছেন কোভাচ। ম‍্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ডর্টমুন্ড কোচ বলেছেন, ‘আমরা এখানে আন্ডারডগ হিসেবে এসেছি, এতে আমাদের প্রতিপক্ষের কাজটা সহজ হবে না। আমরা উন্নতি করছি, তাই নিজেদের আন্ডারডগ হিসেবে দেখছি। এখানে দুটি ম‍্যাচ আছে, তাদের ডর্টমুন্ডেও খেলতে হবে। মনে করি, আমাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনা আছে।’

‘আমরা জানি, কেমন আক্রমণ শক্তির মুখোমুখি হতে হবে। আমাদের সুশৃঙ্খল হতে হবে। ওরা বক্সের ভেতর ও আশেপাশে ভীষণ শক্তিশালী। খুবই শক্তিশালী তবে সব প্রতিপক্ষেরই দুর্বলতা আছে, সেটা ব‍্যবহার করতে চাই। আমরা কী পরিকল্পনা, সেটা বলে দেয়াটা বুদ্ধিমানের মতো কাজ হবে না। তবে একটি ভাবনা আছে এবং আমরা সতর্ক আছি।’

গত আসরে চ‍্যাম্পিয়ন্স লিগে রানার্সআপ হয়েছিল ডর্টমুন্ড। চলতি মৌসুমে বুন্দেসলিগায় ভুগছে দলটি। ছয় রাউন্ড বাকি থাকতে আছে আটে। বাড়ছে ইউরোপসেরার মঞ্চের পরের আসরে জায়গা না পাওয়ার শঙ্কা।

Tags: চ্যাম্পিয়ন্স লিগডর্টমুন্ডবার্সেলোনালিড স্পোর্টস
Previous Post

আবু সাঈদ হত্যা: গ্রেপ্তার চার আসামীকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

Next Post

যুদ্ধের মুখেও থেমে থাকে না সুর

Next Post
বাংলাদেশের পতাকা হাতে তরুণ প্রজন্মের প্রতিবাদ ও স্বাধিকার আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধের মুখেও থেমে থাকে না সুর

শমী কায়সার হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার শমী কায়সার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT