চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপীয় দেশগুলোতে সেপ্টেম্বর মাসে রেকর্ড পরিমাণ গরম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:40 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক
A A
সৈকত এলাকায় মানুষজন সাঁতার কাটছে ও জল খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপীয় দেশ অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড এবং সুইজারল্যান্ড সেপ্টেম্বর মাসকে তাদের রেকর্ডে সর্বকালের উষ্ণতম মাস ঘোষণা করেছে। ইউরোপ জলবায়ু মনিটর এই মাসের শুরুতে উত্তর গোলার্ধের গ্রীষ্মে বৈশ্বিক তাপমাত্রা রেকর্ডে সবচেয়ে উষ্ণ হওয়ার পরে ইউরোপে অসময়ে উষ্ণ আবহাওয়া এসেছিল।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দেশগুলো সেপ্টেম্বর মাসকে সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে ঘোষণা দিয়েছে।

ফরাসি আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্রান্সে সেপ্টেম্বর মাসের গড় তাপমাত্রা ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। ১৯৯১ থেকে ২০২০ সালের তুলনায় ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। ফ্রান্সের গড় তাপমাত্রা প্রায় দুই বছর ধরে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে।

জার্মান আবহাওয়া অফিস জানিয়েছে, ১৯৬১ থেকে ১৯৯০ সালের তুলনায় এই সেপ্টেম্বর মাসের তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। পোল্যান্ডের আবহাওয়া ইনস্টিটিউট ঘোষণা করেছে, সেপ্টেম্বর মাসে তাপমাত্রা গড়ে ৩ দশমিক ৬ সেন্টিগ্রেড বেশি এবং ১০০ বছরে এটাই সর্বোচ্চ।

অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের জাতীয় আবহাওয়া সংস্থাগুলোও তাদের সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে সেপ্টেম্বর মাসকে ঘোষণা দিয়েছে। স্প্যানিশ এবং পর্তুগিজ জাতীয় আবহাওয়া ইনস্টিটিউটগুলো সতর্ক করেছে, এই সপ্তাহান্তে অস্বাভাবিক উষ্ণ তাপমাত্রা আঘাত হানতে চলেছে। শুক্রবার দক্ষিণ স্পেনের কিছু অংশের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।

 

Tags: অস্ট্রিয়াজার্মানিপোল্যান্ডফ্রান্সসুইজারল্যান্ড
Previous Post

আবারও মা হতে চলেছেন আনুশকা শর্মা!

Next Post

আলাস্কায় যৌথ মহড়া পরিচালনা করছে ভারত-যুক্তরাষ্ট্র

Next Post
ভারত-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ার জন্য বিমান ও সেনা সদস্যরা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আলাস্কায় যৌথ মহড়া পরিচালনা করছে ভারত-যুক্তরাষ্ট্র

গাঁজা গাছের পাতা ও ভেড়ার পাল সমুদ্রের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

১০০ কেজি গাঁজা খেয়ে লাফালাফি করছিল ভেড়ার পাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT