চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও মা হতে চলেছেন আনুশকা শর্মা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
খুশি দম্পতি হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় সন্তানের মা-বাবা হতে চলেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি দম্পতি। সবে তাদের মেয়ের ভামিকা কোহলির বয়স দুই বছর, এরই মধ্যে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জুড়ে এমন সুখবরে সয়লাব।

জানা গেছে, তিন মাসেরও বেশি হয়েছে আনুশকা অন্তঃসত্ত্বা হয়েছেন। গেল কয়েক মাস ধরেই আনুশকা নিজেকে সব কিছু থেকে এক প্রকার আড়ালেই রেখেছেন। এমনকি তার স্বামী বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট ম্যাচেও যাচ্ছেন না।

হিন্দুস্তান টাইমসের খবরে জানা গেছে, সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-অনুশকাকে। সে সময় বিরাট নিজে ফটো সাংবাদিকদের ছবি না তোলার অনুরোধ করেন। পাশাপাশি এমনটাও নাকি জানান, খুব তাড়াতাড়ি তারা আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তারপর থেকেই আনুশকার আবারও মা হতে যাওয়ার গুঞ্জন জোড়ালো হয়েছে।

জানা গেছে, কোহলি দম্পতি আগেরবারের মতোই এ খুশির সংবাদের কথা ঘোষণা করবেন। তবে গতবারের মতোই একটু শেষের দিকে। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন দম্পতি।

সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পূজার অনুষ্ঠানেও শাড়িতে কিংবা ঢিলেঢালা চুড়িদারেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ক্যামেরার থেকে আড়াল রাখতেই পোশাক নির্বাচনে বাড়তি সর্তকতা আনুশকা। ২০২১ সালে আনুশকা-কোহলির সংসার আলো করে আসে তাদের মেয়ে ভামিকা। তারই মাঝে এবার তাদের কোল জুড়ে আসতে চলছে দ্বিতীয় সন্তান।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Tags: আনুশকা শর্মাদ্বিতীয় সন্তানবলিউড অভিনেত্রী
Previous Post

সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Next Post

ইউরোপীয় দেশগুলোতে সেপ্টেম্বর মাসে রেকর্ড পরিমাণ গরম

Next Post
সৈকত এলাকায় মানুষজন সাঁতার কাটছে ও জল খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপীয় দেশগুলোতে সেপ্টেম্বর মাসে রেকর্ড পরিমাণ গরম

ভারত-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ার জন্য বিমান ও সেনা সদস্যরা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আলাস্কায় যৌথ মহড়া পরিচালনা করছে ভারত-যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT